বিজ্ঞান-প্রযুক্তি

উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক

উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক
উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক

তুরস্ক এই প্রথম বারে মতো একটি উড়ন্ত গাড়ির পরীক্ষা চালিয়েছে। গত মঙ্গলবার ইস্তাম্বুলে সফলভাবে গাড়িটি পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে এর নির্মাতা কোম্পানি বায়েকার। ১২ তম শতাব্দীর সময় পূর্ব আনাতোলিয়ার বাসিন্দা ও ইসলামী স্বর্ণযুগের প্রকৌশলী ইসমাইল আল-জাজেরী নামে গাড়িটির নামকরণ করা হয়। খবর ডেইলি সাবাহ’র।

নির্মাতা প্রতিষ্ঠান বায়েকার এক বিবৃতিতে বলেছে, তুর্কি প্রকৌশলীদের তৈরী সেজারি নামক উড়ন্ত গাড়িটি ২৩০ কেজি ওজনের প্রোটোটাইপ পরীক্ষার সময় ১০ মিটার অতিক্রম করেছে। পরীক্ষাটি কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলকুক বায়ারাক্টারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

সেলকুক বলেন, ‘তুরস্ক আগামীকালের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামীতে আমরা আরও উন্নতমানের পরীক্ষা চালাবো।’ গাড়িটিতে বাজারজাত করতে আরও ১০ থেকে ১৫ বছর পর্যন্ত সময় লাগবে বলে জানান তিনি।

নির্মাতা প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, সেজারি বর্তমানে কেবল একজন যাত্রী বহন করতে পারবে। তবে এর পরবর্তী সংস্করণে আরও কিছু জায়গা থাকবে। এটি যাত্রী ও পণ্যবাহী উভয় ক্ষেত্রে ব্যবহার উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

গেল বছরের ১৭ থেকে ২২ সেপ্টেম্বর গাড়িটি প্রথম প্রদর্শিত হয়। সে সময় তুরস্কের আতাতুর্ক বিমানবন্দরে অনুষ্ঠিত একটি বাণিজ্য মেলায় এটি দেখানো হয়।

ডেইলি সাবাহ জানায়, ভবিষ্যতে গাড়িটি নগর পরিবহনের জন্য ব্যবহার করা যাবে। সেজারি উড়ন্ত গাড়িটি ভবিষ্যতে নগরীতে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ