বিজ্ঞান-প্রযুক্তি

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

এবছর চিকিৎসায় নোবেল পেলেন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী। হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করে মার্কিন হারভে জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ মাইকেল হটন পেলেন এবারের নোবেল।

চিকিৎসায় অবদানের স্বীকৃতির মধ্য দিয়ে শুরু হলো এবারের নোবেল। এরপর ১২ অক্টোবর পর্যন্ত তা দেয়া হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে।

এবার শান্তিতে নোবেল জয়ীর সম্ভাব্য ব্যক্তি-প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন, নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জেসিন্ডা, রাশিয়ার বিরোধী নেতা নাভালনি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম শোনা গেলেও তা খারিজ করছে দেশটির সংবাদ মাধ্যম সিএনএন।

করোনার কারণে ভার্চুয়ালি তা বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে ১০ ডিসেম্বর। নিজ নিজ দেশ থেকে অনুষ্ঠানে অংশ নেবেন বিজয়ীরা।

এতদিন নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনার। এ বছর ১০ লাখ ক্রোনার বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল ফাউন্ডেশন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ