বিজ্ঞান-প্রযুক্তি

কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণায় পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণায় পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণায় পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মহাবিশ্বের বিস্ময় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণার জন্য চলতি বছরের পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। এই পুরস্কারের জন্য যুক্তরাজ্যের রজার পেনরোজ এবং জার্মানির রাইনার্ড গেনসেল ও যুক্তরাষ্ট্রের আন্দ্রেয়া গেজের নাম ঘোষণা করা হয়।

মঙ্গলবার রয়্যাল সুইডিশ আকাদেমির পক্ষ থেকে পদার্থবিদ্যায় নোবেলজয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়।

রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, এই তিন বিজ্ঞানী তাদের গবেষণার মাধ্যমে কৃষ্ণ গহ্বর সম্পর্কে নতুন কিছু আমাদের সামনে এনেছেন।

বিগ ব্যাং থেকে শুরু করে আজকের মহাবিশ্বের কাঠামো সম্পর্কে নতুন বোঝাপড়া এবং মিল্কি ওয়েতে সূর্যের মতো নক্ষত্রকে প্রদক্ষিণরত এক্সোপ্লানেটের অস্তিত্বের সন্ধান সামনে এনে গত বছর পদার্থে নোবেল পুরস্কার পান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী জেমস পিবলস, জেনেভা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মেয়র ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ দিদিয়ের কুয়েলজ।

নোবেল পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনারের মধ্যে পেনরোজ পাবেন অর্ধেক। আর বাকি অর্ধেক গেনসেল ও গেজ ভাগ করে নেবেন।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ