বিজ্ঞান-প্রযুক্তি

শব্দের চেয়ে ৮ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল রাশিয়া

শব্দের চেয়ে ৮ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল রাশিয়া
শব্দের চেয়ে ৮ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৬৮তম জন্মবার্ষিকী বুধবার। এদিনই শব্দের চেয়ে আটগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র জিরকনের সফল পরীক্ষা চালানোর সুসংবাদ পেয়েছেন তিনি।

এক ভিডিও কনফারেন্সে রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিমভ পুতিনকে জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে শ্বেতসাগরের অ্যাডমিরাল গোরশকভ নৌযান থেকে জিরকন ক্রুজ মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।

এটি ব্যারেন্টস সাগরের একটি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনেছে। পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেরাসিমভ।

তিনি আরও জানান, পরীক্ষাকালীন মাচ ৮ (শব্দের চেয়ে ৮ গুণ দ্রুত) গতিতে ৪৫০ কিলোমিটার অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি।

উড্ডয়নকালে এর সর্বোচ্চ উচ্চতা ছিল ২৮ কিলোমিটার এবং যাত্রার সময় ছিল সাড়ে চার মিনিট।

ক্ষেপণাস্ত্রটি গড়ে প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ কিলোমিটার বা ঘণ্টায় ৫ হাজার ৭০০ কিলোমিটার অতিক্রম করেছে।

তবে এর সর্বোচ্চ গতিবেগ মাচ ৮-এর বেশি, অর্থাৎ ঘণ্টায় সাড়ে নয় হাজার কিলোমিটার পার হয়ে যাওয়ার কথা।

ভ্যালেরি জেরাসিমভ জানিয়েছেন, পরীক্ষার সব ধাপ শেষে রুশ নৌবাহিনীর সাবমেরিন ও স্থলযানের সঙ্গে যুক্ত করা হবে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো। / রয়টার্স, স্পুটনিক নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ