বিজ্ঞান-প্রযুক্তি

জিন সম্পাদনা কৌশলের জন্য রসায়নে দুই নারীর নোবেল জয়

জিন সম্পাদনা কৌশলের জন্য রসায়নে দুই নারীর নোবেল জয়
জিন সম্পাদনা কৌশলের জন্য রসায়নে দুই নারীর নোবেল জয়

জিন সম্পাদনা কৌশল উন্নয়নের জন্য চলতি বছর রসায়নে নোবেল পেলেন দুই নারী।তারা জিন প্রযুক্তির সূক্ষ্ম সরঞ্জাম আবিষ্কার করেছেন। এটি সিআরআইএসপিআর/সিএএস ৯ জিন সম্পাদনা ব্যবস্থা। এর মাধ্যমে গবেষকরা অত্যন্ত নির্ভুলভাবে প্রাণি, উদ্ভিদ ও অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে সক্ষম।

বুধবার নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করেছে।তারা হলেন, ইমানুয়েল কারপেন্টিয়ার এবং জেনিফার এ ডোডনা।

এই দুজনের মধ্যে ৫১ বছর বয়সী ইমানুয়েল জার্মানির বার্লিনের ম্যাক্স প্লাঙ্ক ইউনিট ফর দ্য সায়েন্স অব প্যাথজেনসের শিক্ষক। ৫৬ বছর বয়সী জেনিফার ডোডনা আছেন যুক্তরাষ্ট্রের বার্কলির ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে।

১৯১১ থেকে ২০০৯ সাল পর্যন্ত রসায়নে মাত্র চারজন নারী নোবেল জিতেছিলেন। সর্বশেষ ২০০৯ সালে ইসরাইলের আডা ই ওনাথকে ‘জীব কোষে অবস্থিত রাইবোজোমের গঠন ও ক্রিয়া’ নিয়ে কাজ করায় নোবেল দেওয়া হয়েছিল।

নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, জীবন-বিজ্ঞানের ওপর এই প্রযুক্তি বৈপ্লবিক প্রভাব ফেলেছে। এটি নতুন ক্যান্সার থেরাপিতে অবদান রাখছে। বংশগত রোগ চিকিৎসার যে স্বপ্ন বিজ্ঞানীরা দেখে আসছেন তাকে হয়ত বাস্তবে রূপ দেওয়া যাবে এই প্রযুক্তির মাধ্যমে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ