বিজ্ঞান-প্রযুক্তি

মার্কিন নির্বাচন : নভোচারিদের ভোট গ্রহণ শুরু

মার্কিন নির্বাচন : নভোচারিদের ভোট গ্রহণ শুরু
মার্কিন নির্বাচন : নভোচারিদের ভোট গ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের ভোট গ্রহণের নিয়ম কিছুটা আলাদা। ভোটাররা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন। সেই প্রতিনিধিরা ভোট দিয়ে প্রেসিডেন্ট বেছে নেন।

প্রথম ধাপ হিসেবে আপাতত সাধারণ মানুষের ভোট গ্রহণ চলছে। এ পর্যন্ত ভোট জমা পড়েছে ৫ কোটি ১৫ লাখ। এর মধ্যে নাসার এক নভোচারির ভোটও আছে। নভোচারি কেট রুবিন ভোট দিয়েছেন ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার (আইএসএস) থেকে। নাসা অ্যাস্ট্রোনাটসের অফিশিয়াল টুইটার পেইজ থেকে ভোট প্রদানের পর রুবিনের একটি ছবি পোস্ট করা হয়।

নাসা জানিয়েছে, নভোচারিরা ভোট দিতে চাইলে তাদেরকে প্রথমে আবেদন করতে হবে। তাদের ভোট প্রদানের ইচ্ছা সম্পর্কে জানার পর নাসা সব ব্যবস্থা করে দেবে।

নাসা টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত। তাই সেখানকার নির্বাচনী অফিসে আছে বিশেষ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়েই নাসার নভোচারিদের ভোট ডাউনলোড করা হয়।

মার্কিন নির্বাচনের আর মাত্র ১১ দিন বাকি। শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের জো বাইডেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ