বিজ্ঞান-প্রযুক্তি

উ.কোরিয়া ও রাশিয়ার হ্যাকারদের নজর ভ্যাকসিনে

উ.কোরিয়া ও রাশিয়ার হ্যাকারদের নজর ভ্যাকসিনে
উ.কোরিয়া ও রাশিয়ার হ্যাকারদের নজর ভ্যাকসিনে

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে কাজ করা সংস্থাগুলোকে কেন্দ্র করে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। সাইবার সিকিউরিটি সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট জানিয়েছে, এখন পর্যন্ত ৭টি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির কম্পিউটার সিস্টেমে হামলার ঘটনা ঘটেছে। কানাডা, ফ্রান্স, ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রেও চালানো হয়েছে সাইবার হামলা।

এর আগে যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) রাশিয়ান হ্যাকারদের বিরুদ্ধে ভ্যাকসিন রিসার্চকে কেন্দ্র করে হামলা চালানোর অভিযোগ এনেছিলো।

ওষুধ প্রস্তুতকারক কোম্পানির কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা ভাঙতে লাখ লাখ পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। হ্যাকিংয়ের এই কৌশল ‘ব্রুট ফোর্স’ নামে পরিচিত। রাশিয়ান হ্যাকার গ্রুপটির নাম ফ্যান্সি বেয়ার। তবে হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

অন্যদিকে, উত্তর কোরিয়ার গ্রুপ দুটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বেশ ধরে ইমেইল পাঠাচ্ছে। অনেকে তাদের প্রতারণা বুঝতে না পেরে নিজেদের লগ ইন তথ্য দিয়েছে। উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ দুটির নাম জিঙ্ক ও সেরিয়াম। জাতিসংঘের উত্তর কোরিয়ার প্রতিনিধি এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হ্যাকাররা ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নিতে কতোটা সফল হয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি মাইক্রোসফট। স্বাস্থ্যসেবাকে লক্ষ্য করে হামলা না চালাতে অনুরোধ জানিয়েছে সফটজায়ান্টটি।

ভ্যাকসিন রিসার্চ চুরি করার প্রচেষ্টা এর আগেও চালিয়েছে হ্যাকাররা। গত জুলাইয়ে রুশ গোয়েন্দারা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন সম্পর্ক তথ্য নিতে চেষ্টা করে। একই রকমের অভিযোগ চীনের বিরুদ্ধেও এনেছে যুক্তরাষ্ট্র।

আগে ভ্যাকসিন আনলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি সারা বিশ্বের শ্রদ্ধাও অর্জন করা যাবে। তাই সবার আগে কার্যকর ভ্যাকসিন বাজারে আনতে সারা বিশ্বেই চলছে তীব্র প্রতিযোগিতা। বর্তমানে অনেক ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ