বিজ্ঞান-প্রযুক্তি

Honor বিক্রি করে দিল Huawei

Honor বিক্রি করে দিল Huawei
Honor বিক্রি করে দিল Huawei

Honor ব্র্যান্ডকে পুরোপুরি বিক্রয় করে দিয়েছে হুয়াওয়ে। রয়টার্সের এক খবরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মাধ্যমে বিষয়টি নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান হলো।

সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে স্মার্টফোনের সব উপকরণ নিজেরাই তৈরির উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে। তাই তাদের প্রয়োজন অনেক টাকা। এই টাকার যোগান দিতেই অনার ব্র্যান্ডকে বিক্রয় করে দিয়েছে বলে ধারনা করেন প্রযুক্তি বাজার বিশেষজ্ঞরা।

ঠিক কত টাকায় কে কিনেছে অনার ব্র্যান্ডকে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে ১৫.২ বিলিয়ন ডলারের বিনিময়ে অনার ব্র্যান্ডকে বিক্রয় করেছে হুয়াওয়ে। ফলে এই মিড রেঞ্জ ব্র্যান্ডের উপর হুয়াওয়ের আর কোনও নিয়ন্ত্রণ থাকলো না।

বিক্রয়ের এই টাকার পুরোটাই হুয়াওয়ের গবেষণা ও উন্নয়ন খাতে ব্যায় হবে। জানা গেছে প্রয়োজনীয় গবেষণা ও উন্নয়নের পর হুয়াওয়ে কেবল হাই-এন্ড স্মার্টফোন তৈরি করবে। অনেকটা অ্যাপলের মতো।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর কনজ্যুমার মার্কেটে নিজেদের স্থান কোনওমতে টিকিয়ে রাখতেও হিমসিম খাচ্ছে কোম্পানিটি। ধারনা করা হচ্ছে আগামী বছর থেকে কোম্পানিটি আর কিরিন প্রসেসরও তৈরি করতে পারবে না। এরপর তাদের নির্ভর করতে হবে কোয়ালকমের ফোরজি প্রসেসরের উপর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ