বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদ থেকে মাটি ও পাথর আনতে যান পাঠাল চীন

চাঁদ থেকে মাটি ও পাথর আনতে যান পাঠাল চীন
চাঁদ থেকে মাটি ও পাথর আনতে যান পাঠাল চীন

চাঁদের মাটি ও পাথর আনছে চীন। এজন্য গতকাল একটি মহাকাশযানও পাঠিয়েছে দেশটি। আট দিন পর তা পৌঁছাবে চাঁদের কক্ষপথে। তারপর শুরু হবে চাঁদ থেকে পাথর ও মাটি আনার কাজ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীনই বিশ্বের তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে পাথর আনবে। খবর ডয়চেভেলের

চীনের সবচেয়ে বড় রকেট লং মার্চ-৫ থেকে পাঠানো হয়েছে মহাকাশযানটি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় রকেটের সফল উেক্ষপণ হয়। ৮ হাজার ২০০ কেজি ওজনের এই মহাকাশযান চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর শুরু হবে ল্যান্ডার ও অ্যাসেন্ডারের চন্দ্রপৃষ্ঠে অবতরণের কাজ।

ল্যান্ডারের রোবোটিক হাত চাঁদের মাটি ও পাথর নিয়ে তা অ্যাসেন্ডারে জমা করবে। তারপর অ্যাসেন্ডার আবার চাঁদের কক্ষপথে ফিরবে। সেখানে অ্যাসেন্ডার যুক্ত হবে মহাকাশযানের সঙ্গে। রিটার্ন ক্যাপসুলে পাথর ও মাটি দিয়ে দেবে। তারপর পৃথিবীতে ফেরার যাত্রা শুরু হবে। সব ঠিক থাকলে ২৩ দিন পরে তা আবার ফিরে আসবে পৃথিবীতে।

এর আগে চীন চাঁদে মহাকাশযান পাঠিয়েছে এবং গত বছর তা চাঁদে নেমেছে। গত জুলাইয়ে তারা মঙ্গলেও মহাকাশযান পাঠিয়েছে। ২০২২ সালে তারা মহাকাশকেন্দ্রও স্থাপনের পরিকল্পনা করেছে। তারপর ২০২৯ সালে হবে তাদের বৃহস্পতি অভিযান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ