বিজ্ঞান-প্রযুক্তি

গ্যালাক্সি ডিভাইসের জন্য উন্মুক্ত ওয়ান ইউআই ৩.০

গ্যালাক্সি ডিভাইসের জন্য উন্মুক্ত ওয়ান ইউআই ৩.০
গ্যালাক্সি ডিভাইসের জন্য উন্মুক্ত ওয়ান ইউআই ৩.০

স্যামসাং অফিশিয়ালভাবে তাদের কাস্টমাইজড অপারেটিং সিস্টেম ওয়ান ইউআই ৩.০ আপডেট গ্যালাক্সি ফোনের জন্য উন্মোচন করেছে।

আপাতত শুধু মিশরে ওএসটি ছাড়া হচ্ছে। বাকি বিশ্বে আপডেটটি পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

সর্বপ্রথম আপডেটটি পাবে গ্যালাক্সি এস ২০, গ্যালাক্সি এস ২০ প্লাস, গ্যালাক্সি এস ২০ আল্ট্রা ব্যবহারকারীরা। এরপর জানুয়ারিতে পাবে গ্যালাক্সি ১০, গ্যালাক্সি নোট ১০ প্লাস, গ্যালাক্সি নোট ২০, গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা, গ্যালাক্সি এস ১০, গ্যালাক্সি এস ১০ প্লাস, গ্যালাক্সি এস ১০ লাইট, গ্যালাক্সি জেড ফোল্ড ২, গ্যালাক্সি জেড ফ্লিপ ব্যবহারকারীরা।

গ্যালাক্সি ফোল্ডএ আপডেটটি পৌঁছাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৩.০ আপডেটটি গ্যালাক্সি এ ৫১, গ্যালাক্সি এম ২১, গ্যালাক্সি এম ৩০এস, গ্যালাক্সি এম ৩১, গ্যালাক্সি নোট ১০ লাইট পাবে মার্চে। এপ্রিলে পাবে গ্যালাক্সি এ ৫০ ও গ্যালাক্সি এম ৫১।

গ্যালাক্সি এ২১এস, গ্যালাক্সি এ ৩১, গ্যালাক্সি এ ৭০, গ্যালাক্সি এ ৭১, গ্যালাক্সি এ৮০, গ্যালাক্স ট্যাব এস৬ ও গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট ব্যবহারকারীরা আপডেট পাবে মে মাসে।

এন্ট্রি লেভেলের ফোন ব্যবহারকারীরা আপডেটটি পাওয়া শুরু করবেন জুন থেকে। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ