বিজ্ঞান-প্রযুক্তি

চীনে পারমাণবিক শক্তি সম্পন্ন কৃত্রিম সূর্য!

চীনে পারমাণবিক শক্তি সম্পন্ন কৃত্রিম সূর্য!
চীনে পারমাণবিক শক্তি সম্পন্ন কৃত্রিম সূর্য!

পারমাণবিক শক্তি সম্পন্ন কৃত্রিম সূর্য বানিয়েছে চীন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে স্থাপিত এইচএল-টুএম নামের এই পারমাণবিক ক্ষেত্রটি মূলত একটি ফিউশন চুল্লি। উচ্চ তাপ ক্ষমতা থাকায় এই চুল্লিটিকে ‘কৃত্রিম সূর্য’ বলা হচ্ছে।

এটি চিনের সবচেয়ে বড় ও অত্যাধুনিক পারমাণবিক ফিউশন গবেষণা ক্ষেত্র। এই চুল্লিতে ১৫০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সৃষ্টি করা যাবে, যা বিশেষ অংশে সূর্যের উত্তাপের চেয়ে ১০ গুণ বেশি।

চীনে বিদ্যুতের চাহিদার পাশাপাশি জ্বালানি ও জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নের এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পরিচ্ছন্ন ও শক্তিশালী উৎস উন্মুক্ত করা সম্ভব হবে।

২০০৬ সাল থেকে এর চেয়ে ছোট পর্যায়ের পারমাণবিক চুল্লি নিয়ে আসছিল চীন। বড় রকমের পারমাণবিক ফিউশন চুল্লি চালুর ঘটনা এটাই প্রথম। পারমাণবিক গবেষণার কাজে এটিকে বড় অগ্রগতি হিসেবে মনে করা হচ্ছে। এ প্রকল্পে খরচ হয়েছে আনুমানিক ২২৫০ কোটি মার্কিন ডলার। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ