বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশ-ভিয়েতনামের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা

বাংলাদেশ-ভিয়েতনামের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা
বাংলাদেশ-ভিয়েতনামের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশ ও ভিয়েতনামে তিনটি হ্যাকিং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের দুটি এবং ভিয়েতনামের একটি গ্রুপ রয়েছে। এক বিবৃতিতে ফেসবুক এ তথ্য জানায়। হ্যাকিংয়ের ঘটনায় বাংলাদেশি যে দুই গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেই দুই গ্রুপ হলো- ডন’স টিম (ডিফেন্স অব নেশন নামেও পরিচিত) ও ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ)। ভিয়েতনামে যে গ্রুপটির বিরুদ্ধে ফেসবুক ব্যবস্থা নিয়েছে, তাদের নাম এপিটি৩২।

ফেসবুক জানায়, হ্যাকারদের গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এই গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের নেটওয়ার্কের অপব্যবহার, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর, উসকানিমূলক, রাষ্ট্রবিরোধী পোস্ট দেয়া, ক্ষতিকর ম্যালওয়্যার ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, গ্রুপগুলো অন্য দেশের সঙ্গে বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছিল। লক্ষ্য নির্দিষ্ট করে অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করা এবং সেগুলো ফেসবুক থেকে মুছে ফেলার কাজ করছিল। এর ফলে অনেক সময় অ্যাকাউন্টগুলো আর ফিরে পাওয়া যায় না।

পর্যবেক্ষণে ফেসবুক বলেছে, বাংলাদেশভিত্তিক হ্যাকারগ্রুপগুলোর লক্ষ্য হলো- স্থানীয় কর্মী, সাংবাদিক এবং ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তিরা, যারা বিদেশে থাকেন তারাও। ফেসবুকের নীতিমালা ভঙ্গ করার জন্য এমন অনেক অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। ফেসবুকে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এই তথ্য শেয়ার করেছি, যাতে অন্যরাও তাদের শনাক্ত এবং থামাতে পারে। নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ