বিজ্ঞান-প্রযুক্তি

স্যামসাং গ্যালাক্সি এস২১ কবে বাজারে আসছে?

স্যামসাং গ্যালাক্সি এস২১ কবে বাজারে আসছে?
স্যামসাং গ্যালাক্সি এস২১ কবে বাজারে আসছে?

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‌‘গ্যালাক্সি এস২১’ কি সত্যিই জানুয়ারিতে বাজারে আসছে? এ নিয়ে নানামুখি খবর পাওয়া যাচ্ছে।

স্যামসাংয়ের সবচেয়ে বড় এক্সপেরিয়েন্স স্টোর (ভারত) আগামী ১৪ জানুয়ারি ২০২১ তারিখে এই হ্যান্ডসেট অবমুক্ত করা হবে বলে জানিয়েছে। এ ঘোষণার জেরে গ্লোবাল রিলিজ কী ভারতেই হতে যাচ্ছে কিনা, তা নিয়েও কথা রটেছে! যদিও স্যামসাংয়ের তরফ থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নামকরা কয়েকটি টেলিকম সাইটে দাবি করা হয়েছে, নতুন হ্যান্ডসেটগুলোর বহরে ‘গ্যালাক্সি এস২১’ ছাড়াও থাকছে ‘গ্যালাক্সি এস২১ প্লাস’ ও ‘গ্যালাক্সি এস২১ আল্ট্রা’। পাওয়া যাবে গোলাপি, বেগুনী, ধূসর, সাদা ও কালো রংয়ে। সেটগুলোতে মডেলভেদে ৬.২ থেকে ৬.৮ ইঞ্চির পর্দা ও ৪০০০ থেকে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

স্যামসাং অপেরা হাউজের (বেঙ্গালুরু) কর্মকর্তারা একটি টেলিকম সাইটকে জানিয়েছেন, ২০০০ রুপিতে ইতোমধ্যে প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। যদিও পুরো দামের ঘোষণা এখনো আসেনি। ২৯ জানুয়ারি থেকে ভারতে পুরোদমে এস২১ সিরিজের হ্যান্ডসেটগুলো বিক্রি শুরু হবে।

খবর মতে, সেটগুলোতে স্যামসাংয়ের ‘এক্সিনস ২১০০ প্রসেসর’ রাখা হচ্ছে। গ্যালাক্সি এস২১ আল্ট্রায় থাকছে ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, সঙ্গে ১০ মেগাপিক্সেলের দুটি সেন্সর ও ১০এক্স অপটিক্যাল জুম। / ইন্টা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ