বিজ্ঞান-প্রযুক্তি

সাবধান! ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে ম্যালওয়ার এডরোজেক

সাবধান! ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে ম্যালওয়ার এডরোজেক
সাবধান! ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে ম্যালওয়ার এডরোজেক

এডরোজেক নামে ভয়াবহ এক ম্যালওয়ারের গোমট ফাঁস করেছে টেক জায়েন্ট মাইক্রোসফট। নতুন এই ম্যালওয়ার ডিভাইসে এসে ঘাপটি মেরে থাকে আর ব্রাউজারের তথ্য চুরি করে।

মূলত ক্রোম, এজ ও ফায়ারফক্স ব্রাউজারই এই ম্যালওয়ারের মূল লক্ষ্য। এই ম্যালওয়ার এসব ব্রাউজারের সেটিং পরিবর্তন করার ক্ষমতাও রাখে। এর ফলে এই টুলটি কাজে লাগিয়ে সহজেই ব্যবহারকারীদের ব্রাউজিং তথ্য ও পাসওয়ার্ড নিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।

এডরোজেক চলতি বছরের মে থেকে সক্রিয় রয়েছে। এর পর থেকে গত আগস্ট (২০২০) পর্যন্ত প্রতিদিন গড়ে ৩০ হাজার ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়েছে। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বহু ব্যবহারকারীর ডিভাইসে এই ম্যালওয়ার অনুপ্রবেশ করেছে।

ম্যালওয়ার প্রথমে ব্রাউজারের অ্যাপডাটা ফোল্ডার মডিফাই করে ব্যবহারকারীর বেখেয়ালে একটি এক্সটেনশন তার ডিভাইসে ইনস্টলের চেষ্টা চালায়। এডরোজেক ম্যালওয়ার একটাই শক্তিশালি যে–চাইলে ব্রাউজারের সিকিউরিটি ফিচারও বন্ধ করে দিতে পারে। ফলে ব্যবহারকারী নিরাপত্তা বলয় শক্ত রাখলেও এ থেকে আশঙ্কামুক্ত নয়!

এছাড়া, ব্যবহারকারীর ব্রাউজিংয়ের সময় বিজ্ঞাপন ও রেফারেল প্রোগ্রামের লিংক প্রদর্শন করেও ফায়দা নিচ্ছে এডরোজেক।

মাইক্রোসফট জানায়, এ পর্যন্ত তারা এডরোজেকের ১৫৯টি ডোমেইনের সন্ধান পেয়েছে। একেকটি ডোমেইনের অধীনে ১৭,৩০০টি করে ডায়নামিক্যালি-জেনারেটেড লিংক আছে। এসব লিংকে কায়দা করে ইনস্টলার রেখে দেওয়া হয়েছে। কোনো ব্যবহারকারী ক্লিক করলেই সেটি সক্রিয় হয়ে ব্রাউজার বা ডিভাইসে অনুপ্রবেশের চেষ্টা চালায়। / ইন্টারনেট অবলম্বনে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ