বিজ্ঞান-প্রযুক্তি

গাড়ির ব্যবসায় নাম লেখালো অ্যাপল!

অ্যাপল ইনক.
অ্যাপল ইনক.

প্রজেক্ট টাইটান প্রকল্পের আওতায় আগামী ২০২৪ সালের মধ্যে ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। সংবাদ মাধ্যম রয়টার্স এ ব্যাপারে অ্যাপল কর্মকর্তাদের বক্তব্য প্রচার করলেও আনুষ্ঠানিকভাবে অ্যাপল এখনও কিছু জানানো হয়নি।

অ্যাপলের অভ্যন্তরীণ কিছু সূত্র থেকে জানা গেছে, ইলেকট্রিক গাড়ির ব্যাটারির নকশায় অনেক বড় পরিবর্তন আনবে অ্যাপল। লিথিয়াম আইয়ন ব্যাটারির বদলে তারা ব্যবহার করবে লিথিয়াম আইয়োন ফসফেট। এতে করে ব্যাটারির দাম কমবে এবং গাড়ির রেঞ্চ বাড়বে।

২০১৭ সালে এক সাক্ষাৎকারে টিম কুক জানিয়েছিলেন, ইলেকট্রিক ভেইকেল নিয়ে তারা কাজ করছেন না। তবে গত বছর ড্রাইভ.এআই নামের একটি স্টার্টআপ কিনে নেওয়ার পর এ বিষয়ে আবারো আলোচনা শুরু হয়।

২০১৮ সালে টেসলা থেকে অ্যাপলে যোগ দেন ডুগ ফিলড। ইলেক্ট্রিক অটোমেকার টেসলায় তিনি কাজ করতেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে। তার হাত ধরেই তৈরি হয়েছিলো টেসলার মডেল ৩ গাড়িটি।

প্রজেক্ট টাইটানের প্রধান এখন অ্যাপল এক্সিকিউটিভ জন জিয়ানন্দ্রা। তার অধীনে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং গ্রুপের সঙ্গেই এখন কাজ চলবে প্রজেক্ট টাইটানের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ