বিজ্ঞান-প্রযুক্তি

জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মৃত্যু, সহকর্মীকে সন্দেহ

জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মৃত্যু, সহকর্মীকে সন্দেহ
জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মৃত্যু, সহকর্মীকে সন্দেহ

ক্রিসমাসের দিন মারা গেছেন চীনের জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান ইয়ুজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিন কি। চীনের রাজধানী সাংহাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এর আগে গত ১৬ ডিসেম্বর থেকে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। পুলিশ ধারণা করছে, বিষাক্ত কিছুর কারণে তাঁর মৃত্যু হয়েছে। চীন ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সাংহাই পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, লিন কির মৃতুর জন্য তাঁর এক সহকর্মীকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে।

ইয়ুজুর ‘গেম অব থ্রোনস : উইন্টার ইজ কামিং’ দারুণ জনপ্রিয়। হুরুন চায়নার ধনীর তালিকা অনুযায়ী ধারণা করা হচ্ছে, ১০০ কোটি ডলারের মালিক লিন কি।

এদিকে, শোক প্রকাশ করতে গত শুক্রবার ইউজু-এর কার্যালয়ের বাইরে জড়ো হয়েছিলেন লিন কির বর্তমান ও সাবেক সহকর্মীরা।

ইউজুর পক্ষ থেকে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে লেখা হয়েছে, ‘বিদায় যুবক, আমরা একসঙ্গে থাকব, সদয় থাকব, ভালোর প্রতি বিশ্বাস রেখে যাব এবং সব ধরনের খারাপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ