বিজ্ঞান-প্রযুক্তি

গেইম কনসোল আনলো কেএফসি, সঙ্গে আছে চিকেন ওয়ার্মার

গেইম কনসোল আনলো কেএফসি
গেইম কনসোল আনলো কেএফসি

ভিন্ন আইডিয়ার গেইম কনসোল আনলো যুক্তরাষ্ট্র ভিত্তিক ফাস্টফুড চেইন রেস্তোরাঁ কেএফসি। এর সঙ্গে মুরগির মাংসের টুকরো গরম রাখার জন্য চিকেন চেম্বার বা ওয়ার্মারও রাখা হয়েছে।

গেইম খেলতে খেলতে যেন গরম-গরম চিকেন খাওয়া যায়, সেই জন্যই এই ব্যবস্থা। একই সঙ্গে ওয়ার্মারে যথাযথ কুলিং সিস্টেমও রাখা হয়েছে। ফলে নির্দিষ্ট অংশ গরম হলেও পুরো মেশিনে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকবে।

কেএফসির মুখপাত্র মার্ক শেভার জানান, গেইম কনসোলটির ডিজাইন বৈশ্বিক হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়েছে। আর এটি দিয়ে গেইম খেলে বাজারের সেরা গেমিং মেশিনের মতোই অনুভূতি পাওয়া যাবে।

তিনি এও বলেন, “যদি সনি কিংবা মাইক্রোসফট এই চিকেন চেম্বারের কৌশলগত উন্নয়নের পরামর্শ দিতে চায়, তাহলে সেগুলো সাদরে গ্রহণ করা হবে।”

কবে এই গেইমিং কনসোল কবে থেকে বাজারে আসবে, দামই বা কেমন হবে–এ ব্যাপারে দাপ্তরিকভাবে এখনো কিছু বলেনি কেএফসি। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ