বিজ্ঞান-প্রযুক্তি

কাঠের তৈরি স্যাটেলাইট বানাচ্ছে জাপান

কাঠের তৈরি স্যাটেলাইট বানাচ্ছে জাপান
কাঠের তৈরি স্যাটেলাইট বানাচ্ছে জাপান

বায়ুমণ্ডলে ধাতব কাঠামোর প্রচলিত স্যাটেলাইট নষ্ট বা পুড়ে যাওয়ার পর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একরকম জটিলতা তৈরি হয়। এ অবস্থা কাটাতে কাঠের তৈরি স্যাটেলাইট বানানোর প্রকল্পে হাত দিয়েছে জাপান।

এ প্রকল্পে একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে কিয়োটো বিশ্ববিদ্যালয়। যৌথ টিমের বিশ্বাস, ২০২৩ সালের মধ্যে তারা এই ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব স্যাটেলাইট তৈরি করতে পারবে।

তারা ইতোমধ্যে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছে। বৈরি বা প্রতিকূল পরিবেশে কাঠের টেকসই অবস্থা কেমন এবং স্যাটেলাইটের কাঠামো হিসেবে এর গ্রহণযোগ্যতা ইতোমধ্যে যাচাই করা হয়েছে।

জাপানি নভোচারী ও কিয়োটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টাকাও দই বলেন, “বায়ুমণ্ডলে প্রবেশ করার পর স্যাটেলাইটে (দূর্ঘটনাবশত) আগুন লাগার ঘটনা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এর পর এর ধাতব বর্জ্য বায়ুমণ্ডলের ওপরের অংশে বহু কাল ধরে ভেসে বেড়ায়।”

যদি কাঠের তৈরি স্যাটেলাইট পাঠানো যায়, তাহলে বায়ুমণ্ডলে দূর্ঘটনায় পুড়ে গেলেও খুব একটা সমস্যা হবে না। কারণ কাঠের কাঠামো পুড়ে যাওয়ার পর কিছু কারিগরি উপাদান ছাড়া আর তেমন বর্জ্য অবশিষ্ট থাকবে না। অর্থাৎ বর্জ্য অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ