বিজ্ঞান-প্রযুক্তি

গুগলে দেখা যাবে টিকটক ও ইনস্টাগ্রামের ভিডিও

গুগলে দেখা যাবে টিকটক ও ইনস্টাগ্রামের ভিডিও
গুগলে দেখা যাবে টিকটক ও ইনস্টাগ্রামের ভিডিও

সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম ও টিকটকের জনপ্রিয় শর্ট ভিডিওগুলো এখন গুগলেই দেখা যাবে। আলাদা করে আর অ্যাপে ঢুঁ মারতে হবে না।

মোবাইল থেকে গুগল অ্যাপ ব্যবহারে টিকটক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের ভিডিও হোমপেইজের উপরেই দেখা যাবে। এতে ক্লিক করলে সোশ্যাল প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণটি দেখা যাবে।

ব্যবহারকারীদেরকে আরও লম্বা সময় ধরে গুগলে রাখার জন্যই ক্যারোসেল ফিচারটি যুক্ত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিওগুলোই এখানে দেখা যাবে। এর ফলে কোনো ভিডিওগুলো সবচেয়ে বেশি বার দেখা হয়েছে তা সহজেই জানা যাবে।

ফিচারটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি গুগল। শুধু জানিয়েছে, প্রাথমিকভাবে ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। সার্চ করলে এখনই এটা পাওয়া যাবে না।

কোন ধরণের চুক্তির ভিত্তিতে ইনস্টাগ্রাম ও টিকটকের ভিডিও গুগলে দেখা যাবে তা জানা যায়নি। ২০১৫ সাল থেকে টুইটারের ভিডিও কনটেন্টও দেখিয়ে আসছে গুগল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ