বিজ্ঞান-প্রযুক্তি

আইমেসেজ আপডেটে কপাল পুড়লো হোয়াটসঅ্যাপের

আইমেসেজ আপডেটে কপাল পুড়লো হোয়াটসঅ্যাপের
আইমেসেজ আপডেটে কপাল পুড়লো হোয়াটসঅ্যাপের

সম্প্রতি অ্যাপলের তাৎক্ষণিক বার্তা চালাচালির অ্যাপ আইমেসেজের আপডেট এসেছে। এই আপডেটের মাধ্যমে গ্রাহকদের গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় করা হয়েছে।

এতো দিন ধরে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে সমালোচনা হচ্ছিল, এরই মধ্যে আইমেসেজের এই আচমকা নিরাপত্তা সুরক্ষার আপডেট নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপের জন্য বিরাট চ্যালেঞ্জ।

অ্যাপল শুধু আপডেট এনেই ক্ষান্ত হয়নি, অ্যাপ কোন কোন তথ্য নেয়ার আইনি অধিকার রাখে, অ্যাপল কিভাবে গ্রাহকদের তথ্য সুরক্ষা দিচ্ছে–সে ব্যাপারটিও খোলাসা করেছে।

অ্যাপ নির্মাতারা যে ব্যবহারকারীদের মেটা ডেটা সংগ্রহ করে, এ ব্যাপারটি এখন অনেকটাই স্পষ্ট। এছাড়া হোয়াটসঅ্যাপ উভয়প্রান্তের গ্রাহকের বার্তা সুরক্ষা বা এনক্রিপ্টেট হওয়ার যে দাবি করে, সেটিও নিয়েও অনেকের সন্দেহ আছে। এমনকি হোয়াটসঅ্যাপ তাদের মালিকানা প্রতিষ্ঠান ফেইসবুক ও অন্যান্য প্লাটফর্মে গ্রাহকদের তথ্যকে বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করছে বলেও অভিযোগ আছে।

আর এদিকে আইমেসেজসহ সবকিছুই নিরাপত্তা ও গোপনীয়তার ব্যাপারে স্বচ্ছতার প্রমাণ দিয়ে যাচ্ছে অ্যাপল। সুতরাং বলাই যায়, অন্তত আইফোন ব্যবহারকারীদের কাছে নিরাপত্তার হোয়াটসঅ্যাপের চাইতে আইমেসেজ অনেকটাই এগিয়ে থাকবে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে দিনে ১০ হাজার কোটি বার্তা চালাচালি হয়। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ