বিজ্ঞান-প্রযুক্তি

প্রকৌশলী খুঁজছে মাইক্রোসফট, বড় পরিবর্তনের ইঙ্গিত?

প্রকৌশলী খুঁজছে মাইক্রোসফট, বড় পরিবর্তনের ইঙ্গিত?
প্রকৌশলী খুঁজছে মাইক্রোসফট, বড় পরিবর্তনের ইঙ্গিত?

উইন্ডোজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মাইক্রোসফট। চাকরির যোগ্যতা ও কাজের বিবরণে যেসব তথ্য ও শর্ত উল্লেখ করা হয়েছে, তাতে অনেকটাই নিশ্চিত যে–মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম সফটওয়্যার উইন্ডোজের (১০) ইন্টারফেস-ডিজাইনে বড় পরিবর্তন ও ঘষামাজার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আর এর প্রয়োজনেই নতুন করে জনবল নিয়োগ দিতে যাচ্ছে।

মাইক্রোসফটের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত সপ্তাহে, এর আগে একই ধরনের বিজ্ঞপ্তি অক্টোবরে (২০২০) প্রকাশিত হয়েছিল।

ওই বিজ্ঞপ্তির বিবরণে বলা হয়েছে, সংশ্লিষ্ট টিমের মাধ্যমে আপনাকে আমাদের মূল প্লাটফর্ম, সারফেস ও ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফেকচার) পার্টনারদের সঙ্গে কাজ করতে হবে এবং উইন্ডোজের বাহ্যিক অবয়বকে ঘষামাজা করে এমনভাবে দৃশ্যমান করতে হবে যাতে এতে নতুনত্ব আসে। আর এর মাধ্যমে যেনো গ্রাহকদের কাছে এই বার্তা যায় যে- ‘উইন্ডোজ (নতুন করে) ফিরে এসেছে’।

উইন্ডোজ সংক্রান্ত সংবাদের প্লাটফর্ম ও ফোরাম উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ ১০-এর 21H2 সংস্করণে বড় ধরনের পরিবর্তন আসছে। দরকারি ফিচারের পাশাপাশি ইউজার ইন্টারফেসে নির্ঝঞ্ঝাট অবয়ব ও অ্যাপ-অনুষঙ্গে চমক আনতে যাচ্ছে মাইক্রোসফট। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ