বিজ্ঞান-প্রযুক্তি

মাস্ক এখন বেজসের চেয়ে ধনী

মাস্ক এখন বেজসের চেয়ে ধনী
মাস্ক এখন বেজসের চেয়ে ধনী

করোনায় যে মানুষটা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন তার নাম ইলন মাস্ক।

২০২০ সালের জানুয়ারিতে কেউ ঘুনাক্ষরেও ভাবেনি এক বছরের মধ্যেই ১৩ হাজার কোটি ডলার আয় করবেন মাস্ক। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের ১৮ হাজার ৪০০ কোটির সম্পদও কোনোদিন টপকে যাবেন তা অনুমিতই ছিলো। তবে ফ্যালকন ৯ রকেটের গতিতে তিনি বেজসের নাগাল পাবেন তা কেউ ভাবেনি।

তিনি যে এখন ১৮ হাজার ৫০০ কোটি টাকার মালিক তা হয়তো নিজেই বিশ্বাস করতে পারছেন না। তাই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হওয়ার খবর দেখে টুইটে লিখেছেন, ‘ কী অদ্ভুত’।

গত বছর অবিশ্বাস্য দ্রুতগতিতে টেসলার শেয়ারের দাম বৃদ্ধির ফলস্বরূপ ২০২১ সালের শুরুতেই টেসলার মার্কেট ভ্যালু দাড়িয়েছে ৭০০ বিলিয়ন ডলার। টেসলা এখন টয়োটা, ভক্সওয়াগন, হুন্দাই, জিএম ও ফোর্ডের চেয়ে দামি কোম্পানি। গত মাসেই এসএন্ডপি ৫০০ ইনডেক্সে জায়গা পায় টেসলা।

বিশ্বের শীর্ষ ধনী হওয়ার পেছনে মাস্ক চাইলে বেজসকে একটা ধন্যবাদও অবশ্য দিতে পারেন। ডিভোর্সের পর জেফ বেজস তার সাবেক স্ত্রীকে অ্যামাজনের ৪ শতাংশ শেয়ার (প্রায় ৩৮৩০ কোটি ডলার) দিয়েছিলেন। এতে করে বেজসের সম্পদ কিছুটা কমে যায়।

নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলেন ইলন মাস্ক। সে সময় বিল গেটসের সম্পদের পরিমাণ ছিলো ১২৭.৭ বিলিয়ন ডলার। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ