বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ নাম্বার গুগলে উন্মুক্ত

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মোবাইল নাম্বার গুগল সার্চে দেখা গেছে বলে অভিযোগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত সাইবার নিরাপত্তা গবেষক রাজশেখর রাজারিয়া। তার দাবি, যেসব ব্যবহারকারী কম্পিউটারে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বা ওয়েব সংস্করণ ব্যবহার করছেন, তাদের অনেকের নাম্বার গুগলে সার্চ দিয়ে পাওয়া গেছে।

অর্থাৎ হোয়াটসঅ্যাপ এসব নাম্বার উন্মুক্ত করে দিয়েছে। যার ফলে হোয়াটসঅ্যাপ ওয়েবের তথ্য গুগল সার্চ পেইজে ইনডেক্স করার সময় মোবাইল নাম্বারসহ উন্মুক্ত তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিয়েছে।

গবেষক রাজশেখর তার বক্তব্যের পক্ষে তথ্য-প্রমান দেখিয়েছেন। তবে এই ঘটনা নিয়ে এখনো মুখ খোলেনি ফেইসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ।

গত বছরের ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপ গ্রুপের ৪ লাখ ৭০ হাজার আভ্যন্তরীন কথোপকথনের বা চ্যাট লিংক উন্মুক্ত করে দেয়া ও গুগল সার্চে প্রদর্শিত হওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছিল হোয়াটসঅ্যাপ।

এরপর তাদের দাপ্তরিক বার্তায় ব্যবহারকারীদের আশ্বস্ত করে বলা হয়, ব্যক্তিগত তথ্য সম্বলিত পেইজ লিংকে “noindex” ট্যাগ (যাতে নতুন করে সার্চে ইনডেক্স না হয়) দেয়া হয়েছে এবং ইতোপূর্বে গুগল সার্চে চলে যাওয়া পেইজগুলোকে ইনডেক্স থেকে বাদ দিতে গুগলকে অনুরোধ করা হয়েছে। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ