বিজ্ঞান-প্রযুক্তি

ফুটন্ত রসের পাত্রে পড়ে শিশুর মৃত্যু

ফুটন্ত রসের পাত্রে পড়ে শিশুর মৃত্যু
ফুটন্ত রসের পাত্রে পড়ে শিশুর মৃত্যু

ফেনীর সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ এলাকায় শনিবার (২৩ জানুয়ারি) ফুটন্ত রসের পাত্রে পড়ে সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির দাদা তাকে তুলতে গিয়ে দুই হাত পুড়ে গুরুতর আহত হয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, সকাল থেকে দক্ষিণ চর দরবেশ এলাকার বিভিন্ন গাছিদের কাছ থেকে পাটালি গুড় তৈরির জন্য রস সংগ্রহ করেন আবুল হোসেন। রস বাড়িতে আনার পর কড়াইয়ে জ্বাল দিয়ে গুড় তৈরি করছিলেন আবুল হোসেনের স্ত্রী। এ সময় আবুল হোসেন তার সাত মাস বয়সী নাতী আশরাফুলকে কোলে নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে ছিলেন। অসতর্কতায় হঠাৎ করে আবুল হোসেনের কোল থেকে শিশুটি ফুটন্ত রসের পাত্রে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আবুল হোসেন নাতিকে বাঁচাতে দুই হাত গরম রসে ঢুকিয়ে তাকে উদ্ধার করেন। ততক্ষণে শিশু আশরাফুলের শরীর ও আবুল হোসেনের দুই হাত ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে দুজনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

তবে সেখানকার চিকিৎসক তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়ে দেন। তবে শিশুটি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, গরম রসে শিশু আশরাফুলের মাথাসহ শরীরের ৪০ শতাংশ এবং আবুল হোসেনের দুই হাতসহ শরীরের ৮ শতাংশ ঝলসে গেছে। তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল। তবে শিশুটি সেখানে মারা যান। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ