বিজ্ঞান-প্রযুক্তি

বেলুনের ইতি টানলো গুগল

বেলুনের ইতি টানলো গুগল
বেলুনের ইতি টানলো গুগল

ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট প্রকল্প বেলুনের যাত্রার ইতি টানলো গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট। খরচের লাগাম টানতে ব্যর্থ্য ও লোকসানের মুখে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা দেয়ার লক্ষ্যে বেলুন আইডিয়া নিয়ে প্রকল্প শুরু করা হয়েছিল। এ প্রকল্পের আওতায় টেনিস কোর্টের সমান বড় বিশেষ বেলুনে সোলার প্যানেল ও নেটওয়ার্ক সরঞ্জাম যুক্ত করে নির্ধারিত এলাকায় উড়ানো হতো। এসব বেলুন মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের বিকল্প হিসেবে কাজ করতো এবং ভূপৃষ্ঠে থাকা কেন্দ্র থেকে সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতো।

গুগল সংশ্লিষ্ট লুনের প্রধান নির্বাহী আলাস্টিয়ার ওয়েস্টগার্থ বলেন, ‘অংশীদারদের অনেক চাওয়া কিন্তু আমরা এর খরচের এমন যোগান পাচ্ছিলাম না যার ফলে দীর্ঘ মেয়াদে কার্যকর ব্যবসা চালিয়ে নেয়া যাবে।’

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগলের লুনের বেলুন প্রকল্পের কার্যক্রম এমন সব প্রত্যন্ত ও সুবিধা বঞ্চিত এলাকায় পরিচালিত হতো, যেখানকার মানুষ সাধারণ হ্যান্ডসেট ব্যবহার করতো। তারা ফোরজি হ্যান্ডসেট বা ইন্টারনেটে আগ্রহী না। যার ফলে গুগলের বেলুন ভিত্তিক ইন্টারনেট প্রকল্প ব্যর্থ হয়েছে। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ