বিজ্ঞান-প্রযুক্তি

এক রকেটে ১৪৩ স্যাটেলাইট পাঠালো স্পেসএক্স

এক রকেটে ১৪৩ স্যাটেলাইট পাঠালো স্পেসএক্স
এক রকেটে ১৪৩ স্যাটেলাইট পাঠালো স্পেসএক্স

মহাকাশে একসঙ্গে ১৪৩টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছে স্পেসএক্স। তাদের তৈরি ফ্যালকন ৯ রকেটটি ফ্লোরিডা থেকে যাত্রা করে সোমবার।

রকেটটিতে ছিলো স্পেসএক্সের তৈরি ১০টি স্টারলিংক স্যাটেলাইট। বাকি ১৩০টির বেশি স্যাটেলাইট ছিলো অন্য কোম্পানির। মহাকাশ থেকে পৃথিবীর ছবি তোলার জন্য প্ল্যানেট এবং বরফ পর্যবেক্ষণ ও বন্যার খবর আগাম জানাতে ছোট রাডার সম্বলিত স্যাটেলাইট পাঠিয়েছে আইসি।

এর আগে একত্রে ১০৪টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর রেকর্ডটি ছিলো ভারতের দখলে।

রাইডশেয়ার প্রকল্পের আওতায় স্পেসএক্সের ট্রান্সপোর্টার-১ মিশনটি পরিচালনা করা হয়। ২০১৯ সালে ফ্যালকন ৯ এ ‘স্মলস্যাটস’ বা ছোট আকারের স্যাটেলাইট বহনের লক্ষ্যে প্রকল্পটি চালু হয়েছিলো। বহন করা স্যাটেলাইটগুলো আকারে স্মার্টফোন থেকে শুরু করে ফ্রিজের সমান।

মহাকাশে ছোট স্যাটেলাইট পাঠানোর জন্য প্রযুক্তি কোম্পানিগুলোকে অপেক্ষা করে থাকতে হয়। বড় কোনো স্যাটেলাইট পাঠানো হলে তাতেই পরগাছার মতো যুক্ত হয় ছোট স্যাটেলাইট।

স্পেসএক্স ছাড়াও রকেট ল্যাব ও ভার্জির অরবিট নামের দুটি কোম্পানি ছোট স্যাটেলাইট পাঠানোর কাজ করছে। ইতোমধ্যে স্যাটেলাইটগুলোর মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমও শুরু করা হয়েছে। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ