বিজ্ঞান-প্রযুক্তি

Rollable এবং Slidable পর্দায় নজর স্যামস্যাংয়ের

Rollable এবং Slidable পর্দায় নজর স্যামস্যাংয়ের
Rollable এবং Slidable পর্দায় নজর স্যামস্যাংয়ের

রোলএবল এবং স্লাইডএবল পর্দা নিয়ে কাজ করার কথা নিশ্চিত করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং৷

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, চলতি বছরই প্রতিষ্ঠানের প্রথম রোলএবল এবং স্লাইডএবল পর্দা বাজারে আসবে বলে নিশ্চিত করেছেন স্যামসাং ডিসপ্লে’র জেষ্ঠ্য ভাইস-প্রেসিডেন্ট কেওন-ইয়ং চই৷ স্যামসাংয়ের মোবাইল বিভাগই প্রথম এই পর্দা ব্যবহার করবে বলেও ধারণা করা হচ্ছে৷

রোলএবল ডিভাইসের ধারণাতে দেখা গেছে ডিভাইসটি সংকুচিত করলে পেছনের প্যানেল ও পর্দা ফোনের ভেতর ঢুকে যায়৷

পর্দা বিস্তৃত এবং সংকুচিত করতে ডিভাইসে বৈদ্যুতিক মোটর ব্যবহার করতে পারে স্যামসাং৷

এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্মার্টফোনের জন্য কম শক্তি খরুচে ওলেড প্যানেলে বানানো হয়েছে৷ আগের প্যানেলের চেয়ে নতুন ওলেড প্যানেল ১৬ শতাংশ পর্যন্ত কম শক্তি খরচ করে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি৷

ইতোমধ্যেই গ্যালাক্সি এস২১ আলট্রা ডিভাইসে নতুন ওলেড প্যানেল ব্যবহার করেছে স্যামসাং৷ চলতি মাসের শুরুতেই নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি৷

আলাদা আলোর উৎস দরকার হয় না ওলেড পর্দার। নিজে নিজে উজ্জ্বল হতে পারে এমন অর্গানিক উপাদানের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করে রঙ উৎপাদন করে এই পর্দাগুলো। / টেকজুম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ