বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদে যাওয়ার ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট

চাঁদে যাওয়ার ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট
চাঁদে যাওয়ার ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট

তুরস্কের একশ বছর পূর্তি উপলক্ষে এবার চাঁদে যাওয়ার ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান। আগামী ১০ বছরের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। যার মধ্যে আছে, চাঁদে রকেট পাঠানো এবং মহাকাশ-বন্দর তৈরি করা। খবর ডয়েচে ভেলে।

তুরস্কের মহাকাশ পরিকল্পনার কথা জানিয়ে এরদোয়ান বলেন, ২০২৩ সালের শেষের দিকে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে আমারা হাইব্রিড রকেট পাঠাব। আল্লাহ চাইলে আমরা চাঁদে যাচ্ছি। আমরা মহাকাশ-বন্দর গড়ে তুলতে চাই। তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয়। আমি আশা করব, আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে। আমাদের পা থাকবে মাটিতে, চোখ আকাশে। আমাদের শিকড় থাকবে বিশ্বে, আমাদের ডালপালা থাকবে মহাকাশে।

২০১৮ সালে তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয়। সে সময় আর্থিক অনটন চলছিল। তার মধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় এরদোয়ানকে। কিন্তু এই প্রকল্পের সমর্থকদের দাবি ছিল, এর ফলে তুরস্কের মহাকাশ গবেষকরা উপকৃত হবেন এবং ব্রেন ড্রেন বন্ধ হবে। তবে মহাকাশ অভিযানে কত অর্থ খরচ হবে, তা এরদোয়ান জানাননি।

এরদোয়ান স্পেসএক্সের প্রধান এলোন মাস্কের সঙ্গে কথা বলেছেন এবং তুরস্কের কোম্পানিগুলোকে মহাকাশ অভিযানে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। স্পেস এক্সের সহযোগিতায় আমেরিকা থেকে তুরস্কের উপগ্রহ টার্কস্যাট ৫এ মহাকাশে গেছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ