বিজ্ঞান-প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ১২'র দেখা মিললো, আসছে এ বছরই

অ্যান্ড্রয়েড ১২'র দেখা মিললো, আসছে এ বছরই
অ্যান্ড্রয়েড ১২'র দেখা মিললো, আসছে এ বছরই

জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের (১২) দেখা মিললো। বহুল প্রতীক্ষিত এই সংস্করণের ডিজাইন ও লুকের ছবি সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে।

গুগলের তৈরি অ্যান্ড্রয়েডের এই সংস্করণটি চলতি বছরই অবমুক্ত হতে যাচ্ছে । সব ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যে এর বেটা সংস্করণ আসবে।

যারা নতুন সংস্করণ নিয়ে বিস্তর জানার কৌতুহল নিয়ে বসে আছেন, এসব ছবি অন্তত তাদের খোরাক মেটাবে। এছাড়া সম্ভাব্য কী কী ফিচার থাকছে, সে সম্পর্কেও খবর এসেছে।

কিছু কিছু ফিচার ও লুকে আইওএসের প্রতিফলন পড়েছে। থিমের ডিজাইনে দারুণ পরিবর্তন আনা হয়েছে । ডিসপ্লের ওপড়ে ডান দিকে একটি আইকন রাখা হয়েছে। চলমান অ্যাপগুলো এখান থেকে বন্ধ করা যাবে।

এছাড়া আরো কিছু ফিচার বা সুবিধা অ্যান্ড্রয়েড ১২-তে থাকবে বলে ধারণা করা হচ্ছে। যেমন– হ্যান্ডসেটের পেছনে দুটি টোকা (ট্যাপ) দিয়েও গেশ্চার সুবিধা পাওয়া যাবে, কাছাকাছি কোনো ডিভাইসে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করা যাবে, অ্যাপ হাইবারনেশন ফিচার ইত্যাদি। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ