বিজ্ঞান-প্রযুক্তি

জাগুয়ারের সব গাড়ি ইলেকট্রিক হয়ে যাবে

জাগুয়ারের সব গাড়ি ইলেকট্রিক হয়ে যাবে
জাগুয়ারের সব গাড়ি ইলেকট্রিক হয়ে যাবে

বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার এখন থেকে কেবল ইলেকট্রিক গাড়ি তৈরি করবে । ২০২৫ সালের মধ্যে ল্যান্ড রোভার ও অন্যান্য মডেলের গাড়িগুলোকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তর করা হবে।

অর্থাৎ, ইতোমধ্যে তৈরি হওয়া প্রচলিত জ্বালানির গাড়ি বর্তমানে বাজারে পাওয়া গেলেও ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ি ছাড়া তাদের আর কোনো গাড়ি বাজারে থাকবে না।

ব্রিটিশ এই গাড়ি নির্মাতার পক্ষ থেকে বলা হয়, নতুন কর্মকৌশল বাস্তবায়নের অংশ হিসেবে দেশটিতে তিনটি কারখানা খোলা হয়েছে।

জাগুয়ারের পুরনো মডেলগুলোর মধ্যে অন্যতম ‘এক্সজে সেলুন’। এই সিরিজের গাড়ির প্রথম সংস্করণ বাজারে আসে ১৯৬৮ সালে। আর শেষ সংস্করণ আসে ২০১৯ সালে। তবে এই গাড়ির ইলেকট্রিক সংস্করণ আসবে না বলেও জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

জাগুয়ারের প্রধান নির্বাহী থিয়েরি বল্লোরে বিস্তারিত কিছু না বললেও এমনটিই ইঙ্গিত করেছেন।

গাড়ি সংশ্লিষ্ট নতুন নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা ও উদ্ভাবনের পেছনে ২.৫ বিলিয়ন ডলার খরচ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া গাড়ি থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে ইউরোপসহ কয়েকটি দেশের বিধিনিষেধের মুখে গাড়ির প্রযুক্তি নিয়ে নতুন করে ভাবছে অনেকে।

তাছাড়া বহুল বিক্রি হওয়া গাড়ির ব্র্যান্ড টয়োটাও ইলেকট্রিক গাড়ি তৈরি বাড়াচ্ছে। সব শেষে জাগুয়ারও এ পথে ঝুঁকেছে। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ