বিজ্ঞান-প্রযুক্তি

নাসার মহাকাশযান পারসিভারেন্স থেকে মঙ্গলের দর্শনীয় ছবি পাঠানো হলো

নাসার মহাকাশযান পারসিভারেন্স থেকে মঙ্গলের দর্শনীয় ছবি পাঠানো হলো
নাসার মহাকাশযান পারসিভারেন্স থেকে মঙ্গলের দর্শনীয় ছবি পাঠানো হলো

শুক্রবার সেসব ছবি প্রকাশ করেছে নাসা। গত বৃহস্পতিবার মঙ্গলের বিষুব অঞ্চল ‘জেযেরো’র কাছের গভীর এক গহŸরে সফলভাবে অবতরণের পর আগামী দুই বছর মঙ্গল গ্রহ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে নাসার রোবট পারসিভারেন্স।

নাসার পারসিভারেন্স রোভার মিশনের প্রধান প্রকৌশলী অ্যাডাম স্টেলৎজার বলেন, রোভার ইঞ্জিনের কারণে উড়তে থাকা ধুলো ও বালিগুলোও আপনি ছবিতে দেখতে পাবেন। তিনি ধারণা করছেন, মঙ্গলপৃষ্ঠের ছয় ফুট বা তারও উঁচু থেকে এসব ছবি তোলা হয়েছে।

পারসিভারেন্সের পাঠানো যেসব ছবি নাসা প্রকাশ করেছে এরমধ্যে একটি ক্যাবলের মাধ্যমে তোলা মঙ্গলপৃষ্ঠের ছবি আছে। এএফপি ও টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছে , মঙ্গলের এমন দৃশ্য কখনো ধারণ করা হয়নি ক্যামেরায়।

পারসিভারেন্স মহাকাশে পাঠানো মানুষের বানানো সর্বাধুনিক অ্যাস্ট্রোবায়োলজি ল্যাব। পারসিভারেন্স ছাড়াও আগামী এক দশকের মধ্যে ইউরোপীয় মহাকাশ সংস্থার সহযোগিতায় মঙ্গলে আরও দুটি অভিযান পরিচালনার পরিকল্পনা আছে নাসার। / এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ