বিজ্ঞান-প্রযুক্তি

বিতর্কিত নীতি নিয়ে হোয়াটসঅ্যাপের টালবাহানা

বিতর্কিত নীতি নিয়ে হোয়াটসঅ্যাপের টালবাহানা
বিতর্কিত নীতি নিয়ে হোয়াটসঅ্যাপের টালবাহানা

বিতর্কিত নীতি নিয়ে সমালোচনার মুখে প্রথম দিকে কিছুটা গা বাঁচিয়েছিল হোয়াটসঅ্যাপ। এরপর নতুন প্রাইভেসি নীতির কার্যকারিতা ৩ মাস পিছিয়ে ১৫ মে নির্ধারণ করা হয়।

তারপরও বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। লাখ লাখ মানুষ হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগনাল, বিপ, টেলিগ্রামে চলে গেছে, এখনো যাচ্ছে। বিব্রতকর এমন পরিস্থিতিতে পড়ে হোয়াটসঅ্যাপ বলেছিল– প্রাইভেসি সংক্রান্ত নীতিমালা নিয়ে তারা অনেক মিথ্যাচারের শিকার হচ্ছে।

অনেকে ভেবেছিল, শেষতক হোয়াটসঅ্যাপ সহজ সুরাহার পথ বেছে নিতে এই নীতিমালা থেকে সরে দাঁড়াবে। অ্যাপ কর্তৃপক্ষ প্রথমে পিছু হটেছে মনে হলেও এখন আবার উল্টো কথা বলছে।

এখন তারা বলছে, নতুন নীতিমালার ভালো দিকগুলো মানুষের কাছে তুলে ধরা হবে। এর মানে, ইনিয়ে বিনিয়ে বিতর্কিত এই নীতিটিই কার্যকর করতে যাচ্ছে!

নতুন প্রাইভেসি ও ডেটা বিনিময় নীতিমালার বিষয়টি জানুয়ারিতে জানাজানির পর এতটা চাপের মুখে পড়তে হবে বলে আশা করেনি ফেইসবুকের মালিকানাধীন বিশ্বের এক নম্বর বার্তা বিনিময়ের অ্যাপ হোয়াটসঅ্যাপ।

নতুন শর্ত অনুযায়ী, সর্বশেষ ৩০ দিনের তথ্য ফেইসবুকের সঙ্গে বিনিময়ের ব্যাপারে গ্রাহকদের সম্মতি দিতে হবে। গ্রাহক হতে বা থাকতে হলে অবশ্যই এই শর্তে অবশ্যই রাজি থাকতে হবে। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ