বিজ্ঞান-প্রযুক্তি

এলো Huawei র ফোল্ডিং স্মার্টফোন Mate X2

এলো Huawei র ফোল্ডিং স্মার্টফোন Mate X2
এলো Huawei র ফোল্ডিং স্মার্টফোন Mate X2

সুদৃশ্য ফোল্ডিং স্মার্টফোন মেট এক্স টু উন্মোচন করলো হুয়াওয়ে। ফোল্ডিং সেটটির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে– এর ভাঁজের ব্যবধান তুলনামূলক কম।

স্মার্টফোন ভাঁজ করার সময় দুই অংশের মাঝখানে যে ব্যবধান, তা প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড স্যামসাংয়ের স্মার্টফোনের চেয়েও কম বলে দাবি করেছে চীনা এই টেক জায়েন্ট হূয়াওয়ে।

এর দাম নির্ধারণ করা হয়েছে ২,৮০০ ডলার। সুতরাং বলাই যায়, এই সেটটি আনার পেছনে বড় বাজার ধরার বিষয়টি মূখ্য নয়।

এছাড়া ‌বড় বাজেটের এই সেটটি এমন এক সময়ে উন্মোচন হলো, যখন মার্কিন নিষেধাজ্ঞায় হুয়াওয়ের ব্যবসা গুটিয়ে যেতে বসেছে।

প্রতিষ্ঠানটির কনজিউমার ডিভাইস চিফ রিচার্ড ইউ এই সেটটির উন্মোচন উপলক্ষে ভিডিও বার্তা দেন। নানামুখী চাপের মধ্যেও এই সেটটি বাজারে আনা নিঃসন্দেহে চ্যালেঞ্জের বিষয়। এটি তার বক্তব্যেও উঠে এসেছে। তিনি স্বীকার করেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

এক নজরে হুয়াওয়ে মেট এক্স টু :

৮ ইঞ্চি পর্দার ট্যাব আকৃতির স্মার্টফোন, কিন্তু ভাঁজ করলেই আকার অর্ধেক হয়ে যায়। মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল হলেও সেলফি ক্যামেরা মাত্র ১৭ মেগাপিক্সেল। র্যাম ৮, তাই কাজে গতি থাকবে। ব্যাটারি ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের পরিবর্তে ৫০০০-৬০০০ দেয়া যেতো। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ