বিজ্ঞান-প্রযুক্তি

পাঁচ রঙে আসতে পারে নতুন আইম্যাক

পাঁচ রঙে আসতে পারে নতুন আইম্যাক
পাঁচ রঙে আসতে পারে নতুন আইম্যাক

ছোট আকারের নতুন ম্যাক প্রো এবং ভিন্ন ভিন্ন রঙে ২৪ ইঞ্চি আইম্যাক সিরিজ উন্মোচনের পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, আইম্যাকের নকশা নিয়ে কিছু তথ্য তুলে ধরেছেন অ্যাপল বিষয়ে সঠিক তথ্য ফাঁসকারী জন প্রসার। নতুন নকশার আইম্যাকে অ্যাপল আইপ্যাড প্রো’র মতো সরু বেজেল রাখবে বলে দাবি করেছেন তিনি।

প্রসার আরও জানিয়েছেন, অনেকগুলো রঙে নতুন আইম্যাক উন্মোচন করতে পারে অ্যাপল। সিলভার, স্পেস গ্রে, রোজ গোল্ড, স্কাই ব্লু এবং সবুজ রঙ দেখা যেতে পারে আইম্যাকে।

প্রসার আরও ব্যাখা করেছেন, প্রথম আইম্যাকের স্মৃতি থেকেই নতুন আইম্যাকে ভিন্ন ভিন্ন রঙ রাখতে পারে অ্যাপল।

গত বছরের আইম্যাকের মতো একই পোর্ট রাখা হতে পারে নতুন আইম্যাকে। তবে, এবার বদলে যেতে পারে পোর্টের অবস্থান।

প্রো ডিসপ্লে এক্সডিআর এবং আইপ্যাড প্রো’র সংমিশ্রণ হতে পারে নতুন নকশার আইম্যাক। নকশা বদলালেও ডিভাইসটিতে থাকছে না ফেইস আইডি।

পাশাপাশি মার্চ মাসে অ্যাপল নতুন আইপ্যাড প্রো, ম্যাকবুক প্রো, এয়ারট্যাগস এবং তৃতীয় প্রজন্মের এয়ারপডস আনবে বলেও গুজব রয়েছে। / টেজু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ