বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বের প্রথম মহাকাশ হোটেল চালু হবে ২০২৭ সালে

বিশ্বের প্রথম মহাকাশ হোটেল চালু হবে ২০২৭ সালে
বিশ্বের প্রথম মহাকাশ হোটেল চালু হবে ২০২৭ সালে

মহাকাশে খোলা হবে বিশ্বের প্রথম হোটেল। কাজ শেষ করে চালু হবে ২০২৭ সালে। দ্য ভয়াগার স্টেশন নামের বিলাসবহুল এই হোটেলটিতে পৃথক কক্ষে ২৮০ জন অতিথি ও ১১২ জন ক্রু থাকতে পারবেন।

এটিই হবে মহাকাশে অবস্থিত প্রথম কোনো স্থাপনা। হোটেল নির্মাণ করবে সাবেক পাইলট জন ব্লিনকাউয়ের নির্মাণ প্রতিষ্ঠান অর্বিটাল অ্যাসেম্বলি কর্পোরেশন।

ব্লিনকাউ বলেন, “আমরা মানুষকে এটা বুঝাতে চাই যে– মহাকাশ ভ্রমণের সেই স্বর্ণযুগ এখন নাগালের মধ্যেই! সেই সুবর্ণ সুযোগ খুব দ্রুতই এগিয়ে আসছে।”

ভার্জিন গ্রুপের মালিক রিচার্ড ব্রানসন এবং টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক উভয়েই মহাকাশ ভ্রমণ ও আবাসন নিয়ে ইতোপূর্বে বিভিন্ন আইডিয়া ও পরিকল্পনার কথা বলেছিলেন।

এ প্রকল্পে তাদের অংশগ্রহণ থাকা-না থাকার প্রসঙ্গে ব্লিনকাউ বলেন, “আমরা স্পেসএক্সকে এই মূহুর্তে পার্টনার বলতে পারি না। তবে ভবিষ্যতে তাদের সঙ্গে একত্রে হয়তো কাজ করবো।”

হোটেলটিতে থাকতে কেমন খরচ হবে, এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে মোট খরচের সঙ্গে ভার্জিন গ্যালাকটিক মহাকাশযানে করে যাতায়ত ফিও যুক্ত হবে। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ