বিজ্ঞান-প্রযুক্তি

মার্কিন মার্কিন নিষেধাজ্ঞা থেকে রেহাই পেলো শাওমি!

মার্কিন মার্কিন নিষেধাজ্ঞা থেকে রেহাই পেলো শাওমি!
মার্কিন মার্কিন নিষেধাজ্ঞা থেকে রেহাই পেলো শাওমি!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমির বিরুদ্ধে নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের নিষেধাজ্ঞার ফলে শাওমিতে আমেরিকার জনগণের বিনিয়োগ বন্ধ করা হয়েছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার মাত্র ছয় দিন আগে ট্রাম্প প্রশাসন বেইজিংয়ের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ অব্যাহত রাখতে একাধিক ঘোষণা দেয়। চীনা শাওমি, রাষ্ট্রীয় তেল কোম্পানি ক্নুক এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে লক্ষ্য করে এসব ঘোষণা দেওয়া হয়।

পেন্টাগন কর্তৃক কমিউনিস্ট চীনা সামরিক কোম্পানি হিসেবে আখ্যায়িত ৯টি কোম্পানির একটি হলো শাওমি। কিন্তু শুক্রবার ওয়াশিংটনে মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক রুডলফ কন্ট্রেরাস বলেছেন, প্রতিরক্ষা দফতর ও অর্থ মন্ত্রণালয় এই মামলাটি জাতীয় নিরাপত্তার স্বার্থে করেছে বলে প্রতীয়মান হয়নি।

বিচারক নিষিদ্ধ তালিকা থেকে শাওমিকে বাদ দিতে নির্দেশ দেন এবং কোম্পানিটির সিকিউরিটি কিনতে মার্কিন বিনিয়োগকারীদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন।

শাওমি বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান। গত বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপলকেও ছাড়িয়ে গিয়েছিল শাওমি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ