বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে বিভ্রাট, আধা ঘণ্টা পর স্বাভাবিক

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে বিভ্রাট, আধা ঘণ্টা পর স্বাভাবিক
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে বিভ্রাট, আধা ঘণ্টা পর স্বাভাবিক

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চরম বিভ্রাটের মধ্যে পড়েছিল শুক্রবার রাতে। এই মেসেজিং অ্যাপের সেবা আধ ঘণ্টারও বেশি সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ফলে ওই সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও মেসেজ, ছবি বা ভিডিও পাঠাতে পারেনি এর ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপ ছাড়াও ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারেও একই সমস্যা দেখা দিয়েছিল। তবে ঠিক কি কারণে এসব সেবা বন্ধ হয়ে গিয়েছিল তা শুক্রবার রাত পর্যন্ত জানা যায়নি। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকেও এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

ডাউনডিটেক্টর নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হোয়াটসঅ্যাপে সমস্যা শুরু হয়। রাত সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত বিশ্বের বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন।

একই সময় লাখ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীও সমস্যায় পড়েন। তবে কিছুক্ষণ পর এই অ্যাপগুলোর সেবা ফের স্বাভাবিক হয়।

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেরও সেবা বিঘ্নিত হয়। মার্ক জাকারবার্গের মালিকানাধীন এসব প্রতিষ্ঠানের সেবায় বিভ্রাটের পর অনেকেই ক্ষোভ জানিয়ে টুইট করে। তবে ঠিক কি কারণে হোয়াটসঅ্যাপসহ এই ৩টি অ্যাপের সেবা বন্ধ হয়ে যায় তা নিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ