বিজ্ঞান-প্রযুক্তি

সরকারি আইপি কলিং অ্যাপ আসছে ২৬ মার্চ

সরকারি আইপি কলিং অ্যাপ আসছে ২৬ মার্চ
সরকারি আইপি কলিং অ্যাপ আসছে ২৬ মার্চ

অবশেষে আইপি কলিং অ্যাপ চালু করছে সরকারি কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ২৬ মার্চ এই অ্যাপের উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অ্যাপটির নাম ‘আলাপ’।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন টেকশহরডটকমকে বলেন, প্রচলিত আইপি কলিং অ্যাপ থেকে বাড়তি নানা সুবিধা থাকবে আলাপে ।

‘অ্যাপ হতে যেকোনো মোবাইল বা ল্যান্ড নাম্বারে কল করতে এতে মূল খরচ ৩০ পয়সা। ভ্যাট ও অন্যান্য চার্জসহ সেটি ৩৪ দশমিক ৫ পয়সা মিনিটে গ্রাহকরা কথা বলতে পারবেন এতে। আর অ্যাপ হতে অ্যাপে তো বিনা পয়সায় কথা বলা যাবেই’ বলছিলেন তিনি।

অ্যাপ নামিয়ে নিবন্ধন করলেই ১৫ মিনিট ফ্রি টক টাইম পাবেন গ্রাহকরা। অ্যাপটি ব্যবহার করতে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ছবি দিতে হবে অ্যাপে।

হোয়াটসঅ্যাপ-ভাইবারের মতো অ্যাপগুলোতে শুধু ইন্টারনেটে অ্যাপ হতে অ্যাপে কথা বলা যায়। কিন্তু ইন্টারনেটভিত্তিক টেলিফোন বা আইপি টেলিফোনের অ্যাপে সাধারণ মোবাইল নেটওয়ার্কে বা ল্যান্ডলাইনে কথা বলার সুবিধা মিলবে।

এ অ্যাপে ইন্টারনেট, সাধারণ মোবাইল নেটওয়ার্ক বা ল্যান্ডফোন যে কোনো মাধ্যমে কথা বলার সুবিধাই বিশেষ। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ