বিজ্ঞান-প্রযুক্তি

রবির সব টাওয়ারে 4G

রবির সব টাওয়ারে 4G
রবির সব টাওয়ারে 4G

নিজেদের সব টাওয়ারে ফোরজি নেটওয়ার্ক স্থাপন করেছে রবি। প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে এটি বাস্তবায়ন করছে তারা।

অপারেটরটি জানায়, তাদের ১৩ হাজার ৪শ’ নেটওয়ার্ক সাইটই এখন ৪ দশমিক ৫জি প্রযুক্তিসম্পন্ন।

এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রবির ৭০ শতাংশ সক্রিয় গ্রাহক ডেটা সেবা গ্রহণ করছে। রবির নেটওয়ার্কে ফোরজি উপযোগী হ্যান্ডসেট রয়েছে ৫০ দশমিক ৬ শতাংশ এবং এই গ্রাহকরা প্রতি মাসে প্রায় ৬জিবি ফোরজি ডেটা ব্যবহার করছেন।

২০১৯ এর তুলনায় ২০২০ সালে রবির ফোরজি গ্রাহক সংখ্যা এবং ডেটা ব্যবহারের পরিমাণ যথাক্রমেম ৭৩ ও ১৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডাটা ব্যবহারের পরিমাণ ক্রমশ বাড়লেও ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে রবির ডেটা মূল্য ২৫ শতাংশ কমেছে।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বছরজুড়ে আরও ২ হাজার ৫শ’র বেশি সাইট স্থাপন করবে রবি। তারা এখন সর্বস্তরের মানুষের কাছে উদ্ভাবনী ডিজিটাল জীবনধারা পৌঁছে দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ