বাংলাদেশে নিজেদের প্রিমিয়াম এক্স সিরিজের স্মার্টফোন আনার ঘোষণা দিয়ে ভিভো। প্রথমবারের এই সিরিজের হ্যান্ডসেট দেশে আনছে তারা।
ভিভো জানায়, তাদের সবগুলো সিরিজের মধ্যে এক্স সিরিজের স্মার্টফোনগুলো সর্বাধিক প্রিমিয়াম লেভেলের । এর আগে বাংলাদেশে ভি, ওয়াই এবং এস সিরিজের স্মার্টফোনগুলো এলেও েএক্স সিরিজের ফোন দেশে এবারই প্রথম আসবে ।
তবে এখনও এক্স সিরিজটির নির্দিষ্ট কোনো মডেল বা স্পেসিফিকেশন্সের বিষয়ে কিছু জানায়নি ভিভো বাংলাদেশ ।
ভারতে ইতোমধ্যে বাজারে এসেছে ভিভোর এক্স ৫০ স্মার্টফোনটি । সেখানে এক্স ৬০ আনার ঘোষণাও দিয়েছে ভিভো ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: