বিজ্ঞান-প্রযুক্তি

ইন্টারনেট যন্ত্রপাতির কর প্রত্যাহার চাইলেন পলক

জুনাইদ আহমেদ পলক, প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)
জুনাইদ আহমেদ পলক, প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)

ইন্টারনেট সেবার বিভিন্ন স্তরের প্রয়োজনীয় যন্ত্রপাতির ভ্যাট-শুল্ক প্রত্যাহার চেয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার ‘মেইড ইন বাংলাদেশ আইসিটি ইন্ডাস্ট্রি পলিসি’ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের কাছে এ প্রস্তাব দেন তিনি।

এসময় সৃজনশীল অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের স্বার্থে এবং

ডিজিটাল বিপ্লব আরও এগিয়ে নিতে ইন্টারনেটকে বিলাসী সেবা হিসেবে না দেখে একে বিদ্যুৎ ও জ্বালানীর মতো মৌলিক জরুরি সেবা হিসেবে গণ্য করে ইন্টারনেট ইক্যুইপমেন্টের ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের আহবান জানান প্রতিমন্ত্রী।

এছাড়াও তিনি ডিজিটাল পণ্যের গবেষণা ও উন্নয়নের ওপর ২০৩০ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা চেয়েছেন । একইসঙ্গে আসছে অর্থবছরে বাজেটে ওরিক্স বায়োটেককে দেশে প্লাজমা ফ্রাকশনের জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র ও বিশেষায়িত গাড়ি আমদানিতে শুল্ক ছাড় দেয়ার প্রস্তাবও করেন তিনি।

পরে প্রতিমন্ত্রীর প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানের সঞ্চালক লিভারেজিং ইন আইসিটির পলিসি উপদেষ্টা সামি আহমেদ।

প্রস্তাবে আইটি ও আইটিইএস খাতে আগাম কর প্রত্যাহার এবং ২০২৪ সালের করমুক্তি সনদ প্রাপ্তি সুবিধা বিষয়টিও তুলে ধরা হয়। এছাড়াও এই খাতে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গোলটেবিল বৈঠকে বাক্কো সভাপতি ওয়াহিদ শরিফ, হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এন এম শফিকুল ইসলাম, ওয়ালটনের নির্বাহী পরিচালক লিয়াকত আলী, প্রস্তাবিত ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (ডিডিএমইএ) সভাপতি মাহবুব জামান, চীনের ওরিক্স বায়োটেক হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক লিমিটেডের দেওয়ান শাহরিয়ার, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মোঃ রেজাউল করিম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির বক্তব্য রাখেন।

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন মেলার দ্বিতীয় দিনে এই গোলটেবিল ছাড়াও আরও ৬টি ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এদিন বেলা ১১টায় এটুআইয়ের পলিসি এডভাইজার আনীর চৌধুরীর সঞ্চালনায় ‘ফিউচার অব দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন’ শীর্ষক ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়েছে। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, এটুআই প্রোগ্রামের টেকনোলজি প্রধান (আইল্যাব) ফারুক আহমেদ জুয়েল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. রোকোনুজ্জামান, গুগলের সিনিয়র ইউএক্স ইঞ্জিনিয়ার শিবলী ইমতিয়াজ হাসান, জিএসএমএ এর হেড অব পলিসি জিনেট হোয়াইট এবং গেইজ এর সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহী শেহজাদ নুর তাজ প্রিয় আলোচনা অংশ নেন। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ