বিজ্ঞান-প্রযুক্তি

নতুন উদ্ভাবিত ব্যাটারিতে ১০ গুণ দ্রুত চার্জ

নতুন উদ্ভাবিত ব্যাটারিতে ১০ গুণ দ্রুত চার্জ
নতুন উদ্ভাবিত ব্যাটারিতে ১০ গুণ দ্রুত চার্জ

নতুন উদ্ভাবিত ব্যাটারিতে প্রচলিত লিথিয়াম-আয়নের তুলনায় চার্জ হবে ১০ গুণ দ্রুত সময়ে। এই ব্যাটারির আরেকটি বিশেষত্ব হচ্ছে- এটি অস্বাভাবিক অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে নিরাপদ ও তুলনামূলক পরিবেশ বান্ধব।

বর্তমানে লিথিয়াম আয়নের তৈরি ব্যাটারি সবচেয়ে বেশি প্রচলিত। এই ব্যাটারি বৈদ্যুতিক যন্ত্রপাতি, প্রযুক্তি পণ্য ও ইলেক্ট্রনিক্স গাড়িতে ব্যবহৃত হয়। তবে এই ব্যাটারির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে- ঠান্ডা তাপমাত্রায় কর্মক্ষমতা হ্রাস পায় এবং আগুন ধরার সম্ভাব্য ঝুঁকি থাকে। এছাড়া এ ধরনের ব্যাটারি নষ্ট বা পরিত্যাক্ত হওয়ার পর ফেলে দিলে পরিবেশ দূষণে ভূমিকা রাখে।

কিন্তু নতুন উদ্ভাবিত ব্যাটারিতে এসব নেতিবাচক প্রভাব নেই। এই উদ্ভাবণ নিয়ে গবেষণা করা দলের প্রধান সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটির ইলেক্ট্রোকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ওলেগ লেভিনের মতে, এই ব্যাটারিতে রসায়নবিদরা বৈদ্যুতিক রাসায়নিক সঞ্চয়ের জন্য উপকরণ হিসাবে রেডক্স-অ্যাক্টিভ নাইট্রোক্সিলযুক্ত পলিমার ব্যবহার করা হয়েছে। এই পলিমার নিয়ে গবেষণা ও বাস্তবায়ন করতে তিন বছর সময় লেগেছে। প্রথম বছর গবেষকরা তাদের প্রস্তাবিত কিছু নতুন উপকরনের গ্রহণযোগ্যতা নিয়ে পরীক্ষা চালিয়েছে। পরবর্তী ধাপে তারা রাসায়নিক সিনথেসিস নিয়ে কাজ করেন।

গবেষণকরা প্রচলিত ব্যাটারির সমস্যাগুলো কাটানোর জন্য কিছু উপকরণের ওপর জোর দেন। এই গবেষণার পেছনে অনুদান দিয়েছে রাশিয়ান বিজ্ঞান ফাউন্ডেশন।

ওলেগ লেভিন বলেন, “এই ব্যাটারিতে প্রতি সেকেন্ডে ততটুকুই চার্জ যতটুকু প্রচলিত ব্যাটারিতে ১০ সেকেন্ডে চার্জ হয়। অর্থাৎ এই ব্যাটারিতে ১০ গুণ বেশি দ্রুত সময়ে চার্জ হবে। আমরা এখনো নতুন উদ্ভাবিত ব্যাটারির আরো কিছু বিষয়ের মানোন্নয়ন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।” / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ