অনলাইনে প্রকাশিত প্রতারণামূলক (স্ক্যাম) বিজ্ঞাপনগুলো পুরোপুরি মুছে দিতে পারেনি টেক জায়েন্ট গুগল ও ফেইসবুক। ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা হুইচ জানিয়েছে, ভুক্তভোগীরা বার বার এ ব্যাপারে অভিযোগ করার পরও এসব বিজ্ঞাপনের বিরুদ্ধে কার্যত কোনো পদক্ষেপ নিতে পারেনি প্রতিষ্ঠান দুটি।
যদিও ফেসবুক এবং গুগলের ভাষ্য হচ্ছে, তারা প্রতারণামূলক বিজ্ঞাপনগুলো সরিয়ে নিয়েছে। তবে
হুইচের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ৩৪ শতাংশ ও ফেইসবুক ২৬ শতাংশ স্ক্যাম বিজ্ঞাপনের তথ্য সরাতে ব্যর্থ হয়েছে।
ব্যবহারকারীদের চোখে কোনো প্রতারণামূলক বা ভূয়া বিজ্ঞাপন চোখে পড়লে কর্তৃপক্ষকে রিপোর্ট বা অবগত করার সুযোগ রাখা হয়। কিন্তু এসব রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হয় কিনা, তা নিয়ে পাওয়া গেছে ভিন্ন খবর।
সার্চ ইঞ্জিন গুগলের দাবি, অনলাইনে প্রদর্শিত স্ক্যাম বিজ্ঞাপনগুলো সবসময় পর্যবেক্ষণ করা হয়। নীতিমালা লঙ্ঘন করলেই এসব বিজ্ঞাপন সরিয়ে দেয়া হয়। এ পর্যন্ত গুগল প্রায় সোয়া তিন লাখ বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে।
কিন্তু এর পরও প্রতারণামূলক অনেক বিজ্ঞাপন বহাল থাকছে বলেও অভিযোগ করেছেন গবেষকরা।
প্রতারণামূলক বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যবহারকারী ফেইসবুক বরাবর রিপোর্ট করা হয় ২৭ শতাংশ এবং গুগলে করা হয় ১৯ শতাংশ। তাছাড়া এ ধরনের বিজ্ঞাপন চোখে পড়ার পরও রিপোর্ট না করে এড়িয়ে যান ৪৩ শতাংশ ব্যবহারকারী। / টেকশ