বিজ্ঞান-প্রযুক্তি

চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়েছে ভারত মহাসাগরে

চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়েছে ভারত মহাসাগরে
চীনের রকেটের ধ্বংসাবশেষ পড়েছে ভারত মহাসাগরে

চীনের নিয়ন্ত্রণ হারানো রকেট পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরেছে। ধ্বংসামশেষ পড়েছে মালদ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরে। ভারতীয় সময় রবিবার ভোরেই এ ঘটনা ঘটে। যদিও আতঙ্কে ছিল বাংলাদেশিরাও।

চিনের বৃহত্তম রকেটের ১১০ ফুট লম্বা লং মার্চ ৫বি রকেটের অভ্যন্তরীণ অংশটি তীব্র গতিতে ছুটে পৃথিবীর বুকে ধেয়ে এসেছে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি করে, এই রকেট পৃথিবীর বুকে আছড়ে পড়লেও মানুষের কোনও ক্ষতি হবে না।

লং মার্চ ৫বি রকেটটিকে মহাকাশে গুরুত্বপূর্ণ অভিযানের জন্য বানিয়েছিল চিনা মহাকাশ গবেষণা সংস্থা।

এদিকে শুক্রবার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানান, রকেটটি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণের বাইরে। রকেটের উপরের স্তরটিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে তখন সামনের দিকটা পুড়ে যাবে। রকেটের বাকি অংশও পৃথিবীতে আছড়ে পড়ার সময় জ্বলে যাবে, ফলে মাটিতে থাকা লোকজন ও সম্পদের তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি করা হয়েছে। তাছাড়া এটি কখন পৃথিবীতে আছড়ে পড়বে, সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে বলে জানায় বেজিং। আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ