বিজ্ঞান-প্রযুক্তি

টুইটারে টিপ জার, পাঠানো যাবে অর্থ

টুইটারে টিপ জার, পাঠানো যাবে অর্থ
টুইটারে টিপ জার, পাঠানো যাবে অর্থ

‘টিপ জার’ নামে নতুন ফিচার যুক্ত করেছে টুইটার। এর ফলে কারো টুইটে অনুপ্রাণিত হয়ে কিংবা কাউকে সমর্থন যোগাতে সহজেই আর্থিক সহযোগিতা করতে পারবেন তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

টুইটার প্রোফাইলের পাশে ‘পেমেন্ট’ সংক্রান্ত ছোট আইকন প্রদর্শিত হবে, সেখানে ক্লিক করে বিভিন্ন পেমেন্ট গেটওয়ের (পেপাল, ভেনমো, ক্যাশ অ্যাপ ইত্যাদি) মাধ্যমে আর্থিক সহায়তা পাঠানো যাবে।

তবে যে কেউ এই অর্থপ্রাপ্তির ফিচারটি চালু করতে পারবেন না। শুরুতে কন্টেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, দক্ষ পেশাজীবী, অলাভজনক কর্মকাণ্ডে সংশ্লিষ্টরাই এই ফিচার নিজেদের প্রোফাইলে যুক্ত করার সুযোগ পাবেন।

এই ফিচারটি সবার প্রশংসা কুড়ালেও পেমেন্ট সংশ্লিষ্ট গোপনীয়তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। পেপাল গেটওয়ের মাধ্যমে কেউ কোনো টুইটার অ্যাকাউন্টধারীকে অর্থ পাঠালে তার কাছে পাঠানো স্লিপে অর্থ প্রেরকের ডাক ঠিকানাও উল্লেখ থাকে। যা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন।

এছাড়া অর্থ প্রেরক তার ইমেইল ঠিকানা উল্লেখ না করে অর্থ পাঠাতে পারবেন না। আর ইমেইল ঠিকানা উল্লেখ করে অর্থ পাঠাতে গেলে সেটি প্রেরক দেখতে পাবেন। এটাও একটা সীমাবদ্ধতা। অনেকে চান– নিজের পরিচয় গোপন রেখে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আর্থিক সহযোগিতা করতে।

এদিকে, পেপাল প্রাইভেসি সংক্রান্ত সমস্যার সমাধানে করণীয় সম্পর্কে নির্দেশনা জারি করেছে। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ