বিজ্ঞান-প্রযুক্তি

স্যামসাং-এরিকসন লড়াইয়ের ইতি

স্যামসাং-এরিকসন লড়াইয়ের ইতি
স্যামসাং-এরিকসন লড়াইয়ের ইতি

অবশেষে আইনি লড়াইয়ের ইতি টেনেছে দুই প্রতিষ্ঠান স্যামসাং ও এরিকসন। তারা উভয়েই সেলুলার প্রযুক্তি সংক্রান্ত ‘গ্লোবাল প্যাটেন্ট ক্রস লাইসেন্স’ চুক্তি স্বাক্ষর করেছে।

এখন থেকে এই চুক্তির ভিত্তিতে উভয় প্রতিষ্ঠান একে অন্যের স্বার্থ রক্ষা করে সেলুলার প্রযুক্তি সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করবে।

এই চুক্তিতে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ও হ্যান্ডসেট বিক্রির কথা উল্লেখ আছে বলে জনানো হলেও আর্থিক বোঝাপড়ার ব্যাপারে খোলাসা করেনি কোনো পক্ষই।

এই দ্বিতীয় প্রান্তিকে এসে সুইডেন ভিত্তিক এরিকসন আশা প্রকাশ করছে, তাদের লাইসেন্সিং রেভিনিউ ২৪০ থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে। স্যামসাংয়ের সঙ্গে লিখিত চুক্তিতেও এই আর্থিক অঙ্কের কথা উল্লেখ করা হয়েছে।

এরিকসনের চিফ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসার ক্রিস্টিনা পিটারসন বলেন, “উভয় পক্ষের স্বার্থের কথা মাথায় রেখে আমরা চুক্তি স্বাক্ষর করেছি। এই গুরুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে প্রতিয়মান হয় যে– আমাদের প্যাটেন্টের মূল্যমান কেমন। এছাড়া এই চুক্তির শর্তগুলো স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে আমরা মেনে চলবো।”

এর আগে, এ বছরের শুরুতেই উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল। এর পরই তাদের মধ্যে শুরু হয় আইনি লড়াই। যুক্তরাষ্ট্রে করা মামলায় এরিকসন অভিযোগ করে, স্যামসাং চুক্তির অঙ্গীকার ও শর্ত ভঙ্গ করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে তারা উপযুক্ত প্রমাণও পেশ করেছে। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ