বিজ্ঞান-প্রযুক্তি

বদলেছে গুগল ফটোসের স্টোরেজ নীতিমালা

বদলেছে গুগল ফটোসের স্টোরেজ নীতিমালা
বদলেছে গুগল ফটোসের স্টোরেজ নীতিমালা

জনপ্রিয় ক্লাউড সেবা গুগল ফটোসের স্টোরেজ নীতিমালায় পরিবর্তন এসেছে। ১ জুন থেকে এই নতুন নীতিমালা কার্যকর করা হবে। আরো ছয় মাস আগেই গুগল এ ব্যাপারে আগাম ঘোষণা দিয়ে রেখেছিল। সম্প্রতি তারা গ্রাহকদের নোটিফিকেশনের মাধ্যমে পুনরায় মনে করিয়ে দিয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, কোনো ব্যবহারকারী সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি স্টোরেজ সুবিধা পাবেন। এর বেশি স্পেস পেতে হলে তাকে বাড়তি ফি গুনতে হবে।

এই অবস্থায় স্টোরেজ ব্যবস্থাপনা সম্পর্কিত ৪টি ধারণা দিয়েছে গুগল।

১. ১ জুন ২০২১ তারিখের আগে ব্যাকআপ নেয়া উচ্চমানের ছবি-ভিডিও এই নতুন নীতিমালার আওতামুক্ত থাকবে‌। তবে নতুন করে আপলোড দিলে বা ব্যাকআপ নিতে গেলে স্টোরেজ সীমার নীতি প্রযোজ্য হবে।

২. আপনি সচরাচর নির্দিষ্ট সময়ে যে ধরনের ও যে সংখ্যক ছবি-ভিডিও ব্যাকআপ রাখেন, তাতে করে আপনার ৮০ শতাংশ স্টোরেজ পূর্ণ হতে কেমন সময় লাগবে, সে ব্যাপারে একটা সম্ভাব্য ধারণা নিতে পারবেন গুগল ফটোজে। এছাড়া ৮০ শতাংশ স্টোরেজ পূর্ণ হলেই গুগল ফটোস অ্যাপ থেকে নোটিফিকেশন ও জিমেইলে বার্তা পাঠিয়ে জানিয়ে দেয়া হবে।

৩. স্টোরেজ ম্যানেজমেন্ট নামে একটি টুল দেখতে পাবেন। এর মাধ্যমে সহজেই স্টোরেজ কোটা ব্যবস্থাপনা করতে পারবেন। এর মাধ্যমে বড় সাইজ ও অস্পষ্ট ছবিগুলোকে আলাদা করে দেখতে পারবেন এবং প্রয়োজনে মুছেও ফেলা যাবে।

৪. স্টোরেজ অপশন ব্যবহারকারীদের জন্য সহজ করে দেয়া হয়েছে। ছবির মান ঠিক রেখে ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আগের চেয়েও কার্যকর করা হয়েছে। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ