বিজ্ঞান-প্রযুক্তি

হারমোনি ওএস ২.০ আসছে এশীয় হ্যান্ডসেটে

হারমোনি ওএস ২.০ আসছে এশীয় হ্যান্ডসেটে
হারমোনি ওএস ২.০ আসছে এশীয় হ্যান্ডসেটে

চীনা টেক জায়েন্ট হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএসের নতুন সংস্করণ (২.০) অবমুক্ত করা হয়েছে। এশীয় অঞ্চলের হুয়াওয়ে স্মার্টফোন ও এ ধরনের ডিভাইসকে লক্ষ্য করে এই সংস্করণটি আনা হয়েছে।

২ জুন থেকে পর্যায়ক্রমে হুয়াওয়ের এশিয়ার হুয়াওয়ে গ্রাহকদের ডিভাইসে এই সংস্করণ ইন্সটলের ব্যাপারে নোটিফিকেশন পাঠানো হবে। এছাড়া তাদের নির্দিষ্ট কিছু মডেলের স্মার্ট টিভি ও স্মার্ট স্পিকারে এই সংস্করণ ইনস্টল করা যাবে।

গত বছর মার্কিন নিষেধাজ্ঞার জেরে হুয়াওয়ের ডিভাইসগুলোতে জিমেইলসহ গুরুত্বপূর্ণ সেবা বন্ধ করে দেয় গুগল। তাছাড়া গুগলের মালিকানাধীন বহুল ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড নিয়েও অনিশ্চিয়তায় পড়ে যায় হুয়াওয়ে। এই অবস্থায় বিকল্প প্লাটফর্ম হিসেবে নিজস্ব অপারেটিং সিস্টেমের দিকে জোর দেয় প্রতিষ্ঠানটি।

চীনা সংবাদ মাধ্যম জিনহুয়ার খবরে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ ৩০০ মিলিয়ন ডিভাইসে হারমোনি ওএস পৌঁছানোর পরিকল্পনা করেছে হুয়াওয়ে।

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রায় সবাই গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করছে।

বাজারের ৮৫ শতাংশের মতো স্মার্টফোন চলে অ্যানড্রয়েডে। এর পরেই আছে অ্যাপলের স্মার্ট ডিভাইস উপযোগী অপারেটিং সিস্টেম আই ওএস। স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম (টাইজেন) থাকলেও সেটি এখনো এতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ