বিজ্ঞান-প্রযুক্তি

নিউইয়র্ক থেকে সাড়ে ৩ ঘণ্টায় লন্ডন পাড়ি দেবে বুম সুপারসনিক

নিউইয়র্ক থেকে সাড়ে ৩ ঘণ্টায় লন্ডন পাড়ি দেবে বুম সুপারসনিক
নিউইয়র্ক থেকে সাড়ে ৩ ঘণ্টায় লন্ডন পাড়ি দেবে বুম সুপারসনিক

নিউইয়র্ক থেকে লন্ডন পাড়ি দিতে এখন বিমানে সময় লাগে সাড়ে ৬ ঘণ্টা। কিন্তু আমেরিকার বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স বুম সুপারসনিক নামে যে দ্রুত গতির বিমান আনছে তাতে সময় লাগবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা।!

বুম সুপারসনিক নামে একটি স্টার্টআপ সংস্থার কাছ থেকে ১৫টি সুপারসনিক বিমান কেনার হবে বলে জানিয়েছেন ওই সংস্থার সিইও স্কট কার্বি। খবর রয়টার্সের।

ইউনাইটেড এয়ারলাইন্স বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে এ বিমান চলাচল শুরুর পরিকল্পনা আছে। ২০২৯ সালে বাণিজ্যিকভাবে বুম সুপারসনিকের যাত্রা শুরু হতে পাড়ে।

ইউনাইটেড জানিয়েছে, ডেনভারের ওই স্টার্টআপ সংস্থার কাছ থেকে তাদের সুপারসনিক বিমান ‘ওভারচার’ কেনার চুক্তি করেছেন তারা। চুক্তিতে আরও ৩৫টি সুপারসনিক বিমান কেনার কথাও উল্লেখ আছে।

গোটা পরিকল্পনাটি বাস্তবে পরিণত হলে বিমান পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

একটি সুপারসনিক বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিবেগে আকাশপথে পাড়ি দিতে পারে। বর্তমানে নিউইয়র্ক থেকে লন্ডনে সাড়ে ৬ ঘণ্টায় যাওয়া যায়। তবে বুমের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৫ থেকে ৮৮টি আসনের একটি সুপারসনিক বিমান এ পথ পাড়ি দিতে তার অর্ধেক সময় নেবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ