বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দখল নিচ্ছে স্ক্যামাররা

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দখল নিচ্ছে স্ক্যামাররা
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দখল নিচ্ছে স্ক্যামাররা

হোয়াটসঅ্যাপের পেছনে আবারো লেগেছে সাইবার অপরাধীরা। সম্প্রতি অসংখ্য অ্যাকাউন্ট বেহাত হওয়ার অভিযোগ পেয়েছে হোয়াটসঅ্যাপ। এর পেছনে বন্ধুরূপে ঘাপটি মেরে থাকা স্ক্যামারদের হাত আছে বলে প্রমাণ পেয়েছে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা সংশ্লিষ্ট টিম।

সাম্প্রতিক কাণ্ডের ভূক্তভোগীদের মোবাইলে একটি সিকিউরিটি কোড আসে। এরপর তাদের কাছে বন্ধুবেশে অজ্ঞাত হ্যাকাররা সেই কোডটি পাঠানোর অনুরোধ করে। ভূক্তভোগীরা সরল মনে যখনই সেই কোডটি ওপর পাশের অজ্ঞাত লোককে পাঠিয়ে দেন, তখনই হয় সর্বনাশ। মূহুর্তের মধ্যে সিকিউরিটি কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা।

চার্লি নামের একজন ভূক্তভোগী জানায়, আমার খুব ভালো বন্ধু মিশেলের আসল অ্যাকাউন্ট থেকে একটি বার্তা পাই। বার্তায় সে বলেছে, একটি কোড ভুলবশত নিজের নাম্বারের পরিবর্তে তার (চার্লির) নাম্বারে চলে গেছে। কোডটি যেন মিশেলকে পাঠানো হয়। চার্লি বেশি কিছু না ভেবে কোডটির স্কিনশট মিশেলের কাছে পাঠিয়ে দেন। এর পরপরই চার্লির অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এ ঘটনার পর খোঁজ নিয়ে জানলেন, মিশেলের অ্যাকাউন্টটিও হ্যাক হয়েছিল। সেই হ্যাকারই মিশেলের বেশে চার্লির কোড হাতিয়ে নিয়েছে।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, মোবাইলে আসা সিকিউরিটি কোড কোনোভাবেই কাউকে দেয়া যাবে না।

সাধারণত নতুন অ্যাকাউন্ট খোলার সময় কিংবা চালু অ্যাকাউন্ট নতুন ডিভাইসে সক্রিয় করার সময় স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের সিস্টেম থেকে সিকিউরিটি কোড চাওয়া হয়। এ ক্ষেত্রে কোডটি যথাযথ জায়গায় প্রবেশ করাতে হয়, কোনো নাম্বারে পাঠানোর প্রয়োজন হয় না। কেউ এই কোড চাইলে বুঝে নিতে হবে এটি ভার্চুয়াল ফাঁদ। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ